
কোটালীপাড়ায় সপ্তমীতেই মন্দির পরিদর্শন করলেন এমপি এসএম জিলানী
কোটালীপাড়া,(গোপালগঞ্জ) প্রতিনিধি:- শেখ কামরুজ্জামান(রানা)
গোপালগঞ্জের কোটালীপাড়ায় সপ্তমীতে পূজা মণ্ডপপরিদর্শন করলেন গোপালগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য এসএম জিলানী।
আজ ১৭ই অক্টোবর কোটালীপাড়ার কয়েকটি ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ জাতীয়তাবাদী বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে পরিদর্শন করেন (কোটালীপাড়া- টুঙ্গিপাড়া) গোপালগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য এস এম জেলানী।
সংসদ সদস্য এসএম জিলানী মতবিনিময় ও পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমি আপনাদেরই লোক। কেননা আপনাদের ভোটে আমি এমপি হয়েছি। এ অবদানের কথা মহান জাতীয় সংসদে কৃতজ্ঞতা সহিত স্মরণ করেছি । তাইতো বার বার আপনাদের কাছে ছুটে আসি। সুখে – দুঃখে পাশে থাকার জন্য।
১৭ অক্টোবর বিকাল ৩টা থেকে কোটালীপাড়ার রাম নগর, কলাবাড়ী, মান্দ্রা সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির সহ বেশ কয়েকটি মন্দির পরিদর্শন করেন। এ সময় পূজারী ও উপস্থিত ভক্তদের সাথে শুভেচ্ছা ও মত বিনিময় করেন।
এবছর কোটালীপাড়ায় ৩২৪টি মন্দিরে শারদীয় দুর্গা পূজা উদযাপন হচ্ছে।
মন্দির পরিদর্শনের সময় এমপি মহোদয়ের সাথে ছিলেন কোটালিপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ
ছলেমান শেখ, বিএনপি নেতা মানিকুজ্জামান হাওলাদার মানিক, যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, কুশলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কামাল হোসেন রউফ, রামশীল ইউনিয়নের সাবেক যুবদল নেতা যোগানন্দ মধু,পৌর যুবদলের আহবায়ক মিরাজ সরদার প্রমূখ নেতৃবৃন্দ।





