রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ধর্ম যার যার, রাষ্ট্র সবার,কুড়িগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে সোহেল কায়কোবাদ। ভেদরগঞ্জের পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযানে ছয় জেলে আটক স্বামীকে ডিফোর্স না দিয়ে,পরোকিয়া প্রেমিক কে বিয়ে করে নতুন সংসার পেতেছেন তালতলির মেয়ে খাদিজা। কালিয়াকৈরে ঢালজোড়া ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত যবিপ্রবির নারী ফুটবলদলের ফাইনাল বর্জন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের আক্রমণাত্মক আচরণের অভিযোগ। কক্সবাজারের ইনানী টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ১০ কোটালীপাড়ায় সপ্তমীতেই মন্দির পরিদর্শন করলেন এমপি এসএম জিলানী ডা. তাহের এমপি’র পক্ষ থেকে মুন্সীরহাটের হিন্দু সম্প্রদায়ের মাঝে উপহার সামগ্রী বিতরণ বীরগঞ্জে পরিদর্শন কক্ষের উদ্বোধন শেষে বৃক্ষরোপণ কর্মসূচিতে__এমপি মজুনরুল ইসলাম মঞ্জু. ঠাকুর গাঁও জেলা প্রশাসনে উদ্যোগে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড২০২৬ ও অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ঃ
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
কালিয়াকৈরে শারদীয় দুর্গোৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি, পুজার উৎসবের আমেজ বিরাজ
/ ১৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৬:২৪ পূর্বাহ্ন

কালিয়াকৈরে শারদীয় দুর্গোৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি, পুজার উৎসবের আমেজ বিরাজ

মোঃ ইমরান হোসেন, স্টাফ রিপোর্টার, গাজীপুর :

গাজীপুরের কালিয়াকৈরে শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। পূজা মণ্ডপে মণ্ডপে এখন শেষ পর্যায়ের রং তুলির কাজ চলছে। শিল্পীরা নাওয়া-খাওয়া ভুলে প্রতিমায় রঙের আঁচড় দিচ্ছেন, দিচ্ছেন শেষ সাজ।

সরেজমিনে দেখা যায়, কোথাও দেবী দুর্গার শাড়িতে খড়ি মাটির প্রলেপ, কোথাও গণেশ, সরস্বতী, কার্তিকের মুখে রঙের ছোঁয়া। প্রতিমার সাথে পেছনের মঞ্চের আকাশ, মেঘের দৃশ্যও ফুটিয়ে তুলছেন শিল্পীরা। সনাতন ধর্মাবলম্বীরাও পূজাকে বরণ করতে ঘর-বাড়ি ও মণ্ডপ সাজাতে ব্যস্ত।

কালিয়াকৈর উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভা এবং কোনাবাড়ী, কাশিমপুর ও বাসন মেট্রো থানায় ১৮৫ টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছরের তুলনায় এবার মণ্ডপের সংখ্যা বেড়েছে।

উপজেলা পূজা উদযাপন পরিষদের এক নেতা জানান, আমাদের প্রস্তুতি প্রায় ৯০ ভাগ শেষ। প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে। এখন আলোকসজ্জা ও সাজসজ্জার কাজ চলছে। আশা করছি সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করতে পারবো। এদিকে শান্তিপূর্ণ পূজা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান, প্রতিটি মণ্ডপে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে। গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন এবং কন্ট্রোল রুম খোলা হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মণ্ডপ কমিটির সাথে সমন্বয় সভাও করা হয়েছে। পূজা মন্ডপে কেউ ইভটিজিং অথবা মাদক সেবনের চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ,এম ফখরুল হোসাইন জানান,
সরকারিভাবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রতিটা পূজা মন্ডপের জন্য জি,আর চাল, আর্থিক সহায়তা ও শাড়ি কাপড় বিতরণ করা হয়েছে। সনাতনী ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে পালনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার জোরদার করা হয়েছে।

মোঃ ইমরান হোসেন,
মোবাইল ঃ ০১৭১৬৭৯৭১৩৪
তারিখ :১৫.১০.২০২৬ খ্রিঃ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights