রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ধর্ম যার যার, রাষ্ট্র সবার,কুড়িগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে সোহেল কায়কোবাদ। ভেদরগঞ্জের পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযানে ছয় জেলে আটক স্বামীকে ডিফোর্স না দিয়ে,পরোকিয়া প্রেমিক কে বিয়ে করে নতুন সংসার পেতেছেন তালতলির মেয়ে খাদিজা। কালিয়াকৈরে ঢালজোড়া ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত যবিপ্রবির নারী ফুটবলদলের ফাইনাল বর্জন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের আক্রমণাত্মক আচরণের অভিযোগ। কক্সবাজারের ইনানী টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ১০ কোটালীপাড়ায় সপ্তমীতেই মন্দির পরিদর্শন করলেন এমপি এসএম জিলানী ডা. তাহের এমপি’র পক্ষ থেকে মুন্সীরহাটের হিন্দু সম্প্রদায়ের মাঝে উপহার সামগ্রী বিতরণ বীরগঞ্জে পরিদর্শন কক্ষের উদ্বোধন শেষে বৃক্ষরোপণ কর্মসূচিতে__এমপি মজুনরুল ইসলাম মঞ্জু. ঠাকুর গাঁও জেলা প্রশাসনে উদ্যোগে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড২০২৬ ও অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ঃ
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
সালথায় জমি দখল করে গোয়ালঘর নির্মাণ: থানায় অভিযোগ
/ ১৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৬:৩৫ পূর্বাহ্ন

সালথায় জমি দখল করে গোয়ালঘর নির্মাণ: থানায় অভিযোগ

মোঃ মেহেদী হাসান
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় জমি দখল করে গোয়ালঘর নির্মাণ ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে রাজিব ফকির ও তাঁর বাবা সূর্য ফকিরের বিরুদ্ধে। এ ঘটনায় জমির দখল ফিরে পাওয়া এবং পরিবারের নিরাপত্তা চেয়ে সালথা থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. মুজিবুর রহমান।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার যদুনন্দী ইউনিয়নের যদুনন্দী গ্রামের বাসিন্দা মো. মুজিবুর রহমানের জমিতে গত ১৪ অক্টোবর গোয়ালঘর নির্মাণ করেন রাজিব ফকির ও তাঁর বাবা সূর্য ফকির। এ সময় তাঁকে জমি থেকে বঞ্চিত করা এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগ করেন মুজিবুর রহমান। এ ঘটনায় প্রতিকার চেয়ে ১৫ অক্টোবর সালথা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

ভুক্তভোগী মুজিবুর রহমান অভিযোগের বিষয়ে প্রতিকার চেয়ে নিজের জমির দখল ফিরে পাওয়া এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে সূর্য ফকির বলেন, “এটি আমাদের নানাবাড়ির সম্পত্তি। আমরা অনেক বছর ধরে এখানে বসবাস করছি। অভিযোগকারী আমাদের মামা। এতদিন তিনি কিছু বলেননি, কিন্তু এখন গোয়ালঘর নির্মাণের সময় বাধা দিচ্ছেন। জমির কাগজপত্র তাঁদের কাছে রয়েছে। অন্য জমির সঙ্গে এই জমিটিও তাঁরা রেকর্ড করে নিয়েছেন বলে দাবি করছেন।”

এদিকে, জমিটির মালিকানা ও দখল নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের বিষয়টি সামনে এসেছে। জমির প্রকৃত মালিকানা নির্ধারণে সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করা প্রয়োজন।

এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, “জোরপূর্বক জমি দখল করে গোয়ালঘর নির্মাণের বিষয়ে ভুক্তভোগী একটি লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights