শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
-মিথ্যে প্রশংসা- ঈদগাঁওর ৩৫ গ্রাম পুলিশ সদস্য ঢাকার পথে, যোগ দেবেন মহাসমাবেশে কুড়িগ্রামে জামিয়া ইসহাকিয়া ইসলামিয়া মাদ্রাসার চারতলা নতুন ভবনের উদ্বোধন। নগরকান্দায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সেনাসদস্য তিতাসের, শোকে স্তব্ধ পরিবার দুঃসময়ের পরীক্ষিত নেতা মেহেদী হাসান, আমদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ত্যাগ, সাহস ও আপসহীন রাজনৈতিক অবস্থানের কারণে সমর্থকদের প্রত্যাশা তাঁকে ঘিরে; চেয়ারম্যান হিসেবে দেখতে চান সমর্থকরা। মাইশার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জড়িত ঘাতক লরি চালককে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ। ভিডিও কলে বিয়ে, দেশে ফিরে যৌতুক দাবির অভিযোগে মামলা; আসামি আরিফ গ্রেপ্তার মান্দায় জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ আহত, মাথায় ৪ সেলাই কুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু। যশোরের শার্শায় ধানখেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ইসলামপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এমপি সুলতান মাহমুদ বাবুর মতবিনিময়
/ ৩২ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৯:৩১ পূর্বাহ্ন

ইসলামপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এমপি সুলতান মাহমুদ বাবুর মতবিনিময়

শরীফ মিয়া স্টাফ রিপোর্টার,,,,

জামালপুরের ইসলামপুরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু। সভায় ইসলামপুর প্রেসক্লাবের নির্বাচন, নতুন সদস্য অন্তর্ভুক্তি, অবকাঠামোগত উন্নয়ন এবং অসুস্থ সাংবাদিকদের আর্থিক সহায়তাসহ সাংবাদিকদের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।

রোববার (১৮ অক্টোবর) ইসলামপুর জেলা পরিষদ ডাকবাংলোর হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদ।

সভায় সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে ইসলামপুর প্রেসক্লাবের নির্বাচন নিয়মতান্ত্রিক, সুষ্ঠু ও গ্রহণযোগ্য পদ্ধতিতে সম্পন্ন করা জরুরি। প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নে উদ্যোগ নেওয়ার পাশাপাশি অসুস্থ সাংবাদিকদের জন্য বিশেষ অনুদানের ব্যবস্থা করার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।
তিনি সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে মাদক, জুয়াসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান।

সভায় ইসলামপুর উপজেলা বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক নাশিদা শাফিজ বিনতি হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে দেওয়া অনুদানের বিষয়েও আলোচনা করেন।

এ সময় ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদ আগামী ১৫ নভেম্বর ২০২৬ (রোববার) প্রেসক্লাবের ত্রি বার্ষিক নির্বাচনের তারিখ ঘোষণা করেন। তিনি জানান, প্রেসক্লাবের ২৮ জন সম্মানিত সদস্যের অংশগ্রহণে ব্যালটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ সময় ইসলামপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে ইসলামপুরে কর্মরত সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights