জবির নোঙ্গর বাসে আগুন

জবির নোঙ্গর বাসে আগুন
ইমতিয়াজ, জবি প্রতিনিধি
রাজধানী ঢাকার ডেমরায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঢাকা টু নরসিংদী রুটের শিক্ষার্থী পরিবহনকারী ‘নোঙর’ বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহত হয়নি।
রবিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে ডেমরার একটি গ্যারেজে মেরামতের জন্য রাখা অবস্থায় বাসটিতে আগুন লাগে। বাসটির পাশে থাকা একটি গাড়িতে ওয়েল্ডিং করার সময় আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এই ব্যাপারে বাস কমিটির সাধারণ সম্পাদক তানজিল মিয়া বলেন, “বাসটি মেরামতের জন্য ডেমরার একটি গ্যারেজে দেওয়া হয়েছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে আগুন লাগে।”
তিনি আরও বলেন, এ ঘটনায় কোনো আহত বা হতাহতের ঘটনা ঘটেনি।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category





