
রংপুর রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএম মহোদয়ের ঠাকুরগাঁও জেলা সফরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময়ঃ
আকতারুল হক প্রধান
স্টাফ রিপোর্টার
ঠাকুর গাঁও।
১৭ অক্টোবর ২০২৬ইং তারিখে রংপুর রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম মহোদয় আজ ১৭ অক্টোবর ২০২৬ খ্রি. ঠাকুরগাঁও জেলা সফরকালে জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গৃহীত নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
সফরকালে ডিআইজি মহোদয় ঠাকুরগাঁও সদর উপজেলার শ্রী গোবিন্দ জিউমন্দির, গোবিন্দনগর এবং ফারাবারি শ্রীশ্রী দুর্গা মন্দির পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, দায়িত্ব পালনে সতর্কতা বজায় রাখা ও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে ডিআইজি মহোদয় স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। তিনি জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
ডিআইজি মহোদয় বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন এবং সকল ধর্মের মানুষের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা পুলিশের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখে শারদীয় দুর্গোৎসব উদ্যাপন নিশ্চিত করতে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।





