সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক: ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নিতে চাই। নাগরপুরের হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার করেছে এসআরবি কুড়িগ্রামের ১৩ শিক্ষাপ্রতিষ্ঠানে ২ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ কুড়িগ্রামে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনে মন্দির ও মণ্ডপ পরিদর্শনে মহিলা দলের সাধারণ সম্পাদিকা মিলি কায়কোবাদ । কুড়িগ্রামে সদর হাসপাতালে ৪ মাস বেতনহীন ৪৭ কর্মচারী, নতুন নিয়োগে টাকা দাবির অভিযোগ মানববন্ধন ইসলামপুর প্রেসক্লাবে ‘ডেইলি বাংলাদেশ’ সম্পাদক শাহিদুর রহমান শাহিদকে সংবর্ধনা বাংলাদেশে উন্নয়নের ধারা শুরু হয়েছে: শামা ওবায়েদ গাজীপুর জেলা পরিষদ কতৃক দুস্হ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ চাকিরপশারে পূজামণ্ডপ পরিদর্শনে সোহেল হোসনাইন কায়কোবাদ, সম্প্রীতি ও নিরাপত্তার বার্তা ‎বেলকুচিতে কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা, সভাপতি মনিরুল ইসলাম মনি।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি
/ ১৫ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৮:৪৪ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি

আবু কাওসার মাখন
রাজশাহী ব্যুরো

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের ২০ অক্টোবর রাজশাহী সফর উপলক্ষে নগরজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জনসভার মঞ্চ নির্মাণ ও সার্বিক ব্যবস্থাপনার কাজের পাশাপাশি নগরীর বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে চলছে উচ্ছেদ অভিযান, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম।

সোমবার (১৯ অক্টোবর) ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জনসভার প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। এ সময় তিনি মঞ্চ নির্মাণ, জনসভাস্থলের সার্বিক ব্যবস্থাপনা এবং প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনা করেন। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহাফুজুর রহমান রিটন, বাঘা-চারঘাটের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈসা, বিভাগীয় কমিশনার মো:ইউসুফ আলী, মো:আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, বিএনপি মহানগর সসহ-সভাপতি মো:ওয়ালিউল হক রানা,মোহাম্মদ মার্শাল, সাবেক সেচ্ছাসেবকদল নেতা মুজাদ্দিদ জামানি সুমন, জাকির হোসেন রিমন, আসাদুজ্জামান জনি, সাবেক কাউন্সিলর লিটন,সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। সড়কের পাশে থাকা অস্থায়ী দোকানপাট ও অবৈধ স্থাপনা সরিয়ে রাস্তা পরিষ্কার ও চলাচলের উপযোগী করা হচ্ছে। একই সঙ্গে সড়কের শৃঙ্খলা বজায় রাখা এবং নগরীর সৌন্দর্য বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
জনসভাস্থল ও আশপাশের এলাকায় প্রস্তুতিমূলক কার্যক্রমও জোরদার করা হয়েছে। সড়ক পরিষ্কার রাখা, অবৈধ দখলমুক্ত করা এবং সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
আগামী ২০ অক্টোবর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে প্রধানমন্ত্রীর জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ জনসভাকে ঘিরে নগরজুড়ে প্রস্তুতি ও তৎপরতা বেড়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights