
ঠাকুর গাঁও জেলা পুলিশ সুপার প্রতিমা বিসর্জন উপলক্ষে টাঙ্গন নদীর ঘাট পরিদর্শন ও সার্বিক নিরাপত্তা কার্যক্রম তদারকি করেনঃ
আকতারুল হক প্রধান
স্টাফ রিপোর্টার।
আজ ২১ অক্টোবর ২০২৬ ইং তারিখে ঠাকুরগাঁও জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ বেলাল হোসেন শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন উপলক্ষে ঠাকুরগাঁও সদর থানাধীন রিভারভিউ স্কুল সংলগ্ন টাঙ্গন নদীর ঘাট পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে ঘাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণে গৃহীত পদক্ষেপসমূহ পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন, নিরাপদ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে পুলিশ সুপার প্রতিমা বিসর্জন কার্যক্রম চলাকালে নিজেই উপস্থিত থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও কার্যক্রম তদারকি করেন। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ খোদাদাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ঠাকুরগাঁও; জনাব মোঃ আলমগীর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), ঠাকুরগাঁও; জনাব জুয়েল রানা, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ঠাকুরগাঁও; বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এবং স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।





