
ঠাকুর গাঁও ০৩ আসনের মাননীয় এমপির শারদীয় দুর্গোৎসব ২০২৬ইং উপলক্ষে রাণীশংকৈলে পূজামণ্ডপ পরিদর্শনঃ
আকতারুল হক প্রধান
স্টাফ রিপোর্টার।
ঠাকুর গাঁও জেলার
রানীশংকৈল পৌরসভার ৫ টা মন্দির পরিদর্শন করেন রানীশংকৈল পীরগঞ্জ এর গণমানুষের নেতা আলহাজ্ব মোঃ জাহিদুর রহমান জাহিদ মাননীয় জাতীয় সংসদ সদস্য ঠাকুরগাঁও ০৩ সাথে রানীশংকৈল উপজেলা বি এন পি সভাপতি, সাধারণ সম্পাদক, পৌরসভার সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণে রাণীশংকৈল থানার উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জন্য রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আমানউল্লাহ আল বারীর নেতৃত্বে রাণীশংকৈল থানাধীন সকল দূর্গা মন্দির পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পূজা মণ্ডপসমূহের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং উৎসবের নিরাপত্তা জোরদার করতে সেখানে দায়িত্বপ্রাপ্ত পুলিশ ও আনসার সদস্যদের প্রতি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।এ সময় তিনি পূজা উদযাপন কমিটির সভাপতি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু আয়োজন নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন এবং উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানিয়ে সকলকে যেকোনো ধরনের অবৈধ মাদক সেবন ও বেচাকেনা থেকে বিরত থাকার পরামর্শ দেন।মাদকমুক্ত সমাজ গড়া এবং সকলে মিলে নিরাপদ ও আনন্দের সাথে উৎসব উপভোগ করার পরামর্শ দেন।





