শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
-মিথ্যে প্রশংসা- ঈদগাঁওর ৩৫ গ্রাম পুলিশ সদস্য ঢাকার পথে, যোগ দেবেন মহাসমাবেশে কুড়িগ্রামে জামিয়া ইসহাকিয়া ইসলামিয়া মাদ্রাসার চারতলা নতুন ভবনের উদ্বোধন। নগরকান্দায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সেনাসদস্য তিতাসের, শোকে স্তব্ধ পরিবার দুঃসময়ের পরীক্ষিত নেতা মেহেদী হাসান, আমদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ত্যাগ, সাহস ও আপসহীন রাজনৈতিক অবস্থানের কারণে সমর্থকদের প্রত্যাশা তাঁকে ঘিরে; চেয়ারম্যান হিসেবে দেখতে চান সমর্থকরা। মাইশার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জড়িত ঘাতক লরি চালককে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ। ভিডিও কলে বিয়ে, দেশে ফিরে যৌতুক দাবির অভিযোগে মামলা; আসামি আরিফ গ্রেপ্তার মান্দায় জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ আহত, মাথায় ৪ সেলাই কুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু। যশোরের শার্শায় ধানখেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
বীরগঞ্জে পুজারী, দর্শনার্থীসহ দুর্গাপূজার নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থায় চেয়ারম্যানগন.
/ ২০ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৮:২৩ অপরাহ্ন

বীরগঞ্জে পুজারী, দর্শনার্থীসহ দুর্গাপূজার নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থায় চেয়ারম্যানগন.

মোয়াজ্জেম সরকার রুবেল
(দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নসহ প্রত্যেক ইউনিয়নে বিশাল বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে সার্বজনীন দুর্গা পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন নিজপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস সহ অপরাপর চেয়ারম্যানগন।

২০ অক্টোবর মঙ্গলবার বিকাল থেকে অনেক রাত পর্যন্ত মহানবমীতে নিজ নিজ ইউনিয়নে নেতাকর্মীদের বহর নিয়ে তারা পূজামণ্ডপ সমুহ পরিদর্শন করেন। পুজারী ও ভক্তদের সাথে কুশল বিনিময় করেন।

এ সময় তারা পূজা মণ্ডপ গুলোর সার্বিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা ব্যবস্থা এবং দর্শনার্থীদের খোঁজ খবর নেন।

পরিদর্শনকালে পূজামণ্ডপে আগত ভক্ত, দর্শনার্থী ও স্থানীয় বাসিন্দা তাথা সম্মানিত ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

উৎসব মুখর পরিবেশে নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদযাপনে সার্বিক পরিস্থিতির খোঁজ নেওয়ার পাশাপাশি মণ্ডপ কেন্দ্রিক নিরাপত্তা ও শৃঙ্খলার বিষয়েও গুরুত্ব দেয়া হয়।

মোটরসাইকেলের বহর নিয়ে একযোগে স্ব স্ব ইউনিয়নে পূজা মণ্ডপ পরিদর্শনের এ কর্মসূচিতে ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

শারদীয় দুর্গাপূজা কে কেন্দ্র করে অসাম্প্রদায়িক চেতনার সম্প্রীতির বীরগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপে ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছিল।

এমন পরিস্থিতিতে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের মণ্ডপ পরিদর্শন এবং সার্বিক খোঁজ খবর নেওয়াকে স্থানীয়ভাবে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

একইভাবে মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহিনুর ইসলাম চৌধুরী শাহীন, শিবরামপুর ইউনিয়নে সত্যজিৎ রায় কার্তিক, পলাশবাড়ী ইউনিয়নে মোস্তাক আহমেদ সিদ্দিকী মানিক, শতগ্রাম ইউনিয়নে মতিয়ার রহমান মতি, পাল্টাপুরে তৌহিদুল ইসলাম,

সুজালপুরে নুরুল ইসলাম, মোহাম্মদপুরে গোপাল চন্দ্র দেবশর্মা, ভোগনগর ইউনিয়নে রাজিউর রহমান রাজু, সাতোর ইউনিয়নে জাকির হোসেন রাজা নিজ নিজ ইউনিয়নে নেতাকর্মীদের সাথে নিয়ে ব্যাপক শো-ডাউন করেছেন।

তাছাড়া আসন্ন স্থানীয় ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সুজালপুরে উপজেলা বিএনপি যুগ্ন সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, মরিচা ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আব্দুল কাদের ও যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী, ভোগনগরে বিশিষ্ট ব্যবসায়ী সিদ্দিক হোসেন ও রুহুল আমিন বাবু, মোহনপুর ইউনিয়ন বিএনপি সভাপতি ফেরদৌস হোসেন মন্ডলসহ ১১ ইউনিয়নে ২৫ থেকে ৩০ জন চেয়ারম্যান প্রার্থী ঘোষণা দিয়েও প্রচার প্রচারনা চালিয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights