শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
-মিথ্যে প্রশংসা- ঈদগাঁওর ৩৫ গ্রাম পুলিশ সদস্য ঢাকার পথে, যোগ দেবেন মহাসমাবেশে কুড়িগ্রামে জামিয়া ইসহাকিয়া ইসলামিয়া মাদ্রাসার চারতলা নতুন ভবনের উদ্বোধন। নগরকান্দায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সেনাসদস্য তিতাসের, শোকে স্তব্ধ পরিবার দুঃসময়ের পরীক্ষিত নেতা মেহেদী হাসান, আমদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ত্যাগ, সাহস ও আপসহীন রাজনৈতিক অবস্থানের কারণে সমর্থকদের প্রত্যাশা তাঁকে ঘিরে; চেয়ারম্যান হিসেবে দেখতে চান সমর্থকরা। মাইশার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জড়িত ঘাতক লরি চালককে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ। ভিডিও কলে বিয়ে, দেশে ফিরে যৌতুক দাবির অভিযোগে মামলা; আসামি আরিফ গ্রেপ্তার মান্দায় জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ আহত, মাথায় ৪ সেলাই কুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু। যশোরের শার্শায় ধানখেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
​শ্রীপুরে ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে জমি দখলের অভিযোগ
/ ৪১ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৯:৩৩ অপরাহ্ন

​শ্রীপুরে ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে জমি দখলের অভিযোগ

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: আল আমিন খান

গাজীপুরের শ্রীপুর থানায় জমি জবরদখল, গাছের চারা রোপণ ও ঘর নির্মাণ করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। চাঁদা না পেয়ে নির্মাণশ্রমিকদের রামদা, লোহার রড ও লাঠিসোটা নিয়ে ধাওয়া দিয়ে হত্যার হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
​এ ঘটনায় ভুক্তভোগী মো: জিল্লুর রহমান (৫০) শ্রীপুর মডেল থানায় ৭ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​অভিযোগ সূত্রে জানা যায়:
উপজেলার ধামলই গ্রামের অধিবাসী মো: জিল্লুর রহমান জানান, তাঁর স্ত্রী
মোছাঃ শিরিন আক্তার স্মৃতির নামে কাওরাইদ মৌজায় ২১ শতাংশ ক্রয়সূত্রে মালিকানাধীন জমি রয়েছে। তিনি নিয়ম মেনে নামজারি ও বার্ষিক খাজনা প্রদান করে দীর্ঘদিন ধরে উক্ত জমি ভোগদখল করে আসছিলেন।
​অভিযোগে উল্লেখ করা হয়, বিবাদী
মোঃ আসাদুজ্জামান ওরফে আসাদ, আয়েশা খাতুন, মো: আনোয়ার হোসেন, মোছাঃ শিরিন আক্তার, মো: সোলাইমান ছুটু, মো: লোকমান ও মো: শুভসহ একটি সংঘবদ্ধ চক্র বেশ কিছুদিন ধরে উক্ত জমি অবৈধভাবে দখলের পায়তারা চালিয়ে আসছিল। তারা রাতের আঁধারে জমির মাটি কেটে বিক্রি করা এবং গাছপালা কেটে সাবাড় করে ক্ষতিসাধন করে।
ভুক্তভোগী জিল্লুর রহমান জমিতে বাউন্ডারি দেয়াল নির্মাণের উদ্যোগ নিলে বিবাদীরা তাঁর কাছে সরাসরি ১০,০০,০০০ (দশ লাখ) টাকা চাঁদা দাবি করে এবং জীবননাশের হুমকি দেয়। গত ১৯ অক্টোবর ২০২৬ তারিখ রাতে চাঁদা না পেয়ে অভিযুক্তরা জোরপূর্বক উক্ত জমিতে চারা গাছ রোপণ করে এবং টিনশেড ঘর তুলে জমি দখলের চেষ্টা চালায়।
পরদিন ২০ অক্টোবর ২০২৬ সকাল আনুমানিক ০৯:৪৫ ঘটিকায় শ্রমিকরা সীমানা প্রাচীর নির্মাণের কাজ করতে গেলে বিবাদীরা দলবদ্ধ হয়ে বেআইনিভাবে হাতে রামদা, লোহার রড ও লাঠিসোটা নিয়ে জমিতে অনাধিকার প্রবেশ করে। তারা নির্মাণশ্রমিকদের খুন-জখমের ভয় দেখিয়ে কাজ বন্ধ করে দেয়। বিবাদীরা সাফ জানিয়ে দেয়, চাঁদার ১০ লাখ টাকা না দিলে জমিতে কোনো কাজ করতে দেওয়া হবে না এবং কাজ করতে গেলে রক্তের বন্যা বইয়ে দেওয়া হবে।
​অভিযোগকারী জানান, ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে বিষয়টি জানিয়ে বিচার চেয়ে ব্যর্থ হয়ে তিনি শ্রীপুর মডেল থানায় আইনি প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights