শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
৫৪ লাখ টাকা জরিমানা এড়াতে জমি বিক্রির পাঁয়তারা: রংপুরে প্রতারক ওয়াহেদুলের সম্পত্তি কিনলেই নিশ্চিত অর্থ ও জমি আত্মসাৎ! ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো: রুহুল আমিনের শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি বরুড়া পুলিশের বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী কমিশনারগণের ওরিয়েন্টেশন কোর্সে ‘Bangladesh Police: At a Glance’ শীর্ষক সেশন পরিচালনা করলেন ডিআইজিঃ কোটালীপাড়ার সেই ছয় সন্তানের জনক ৯৫ বছর বয়সী বৃদ্ধের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি’র অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল আটক ১০ বছরেও সংস্কার হয়নি সেতু, বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার,দুর্ভোগে দুই গ্রামের মানুষ। ১ কোটি ৪০ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, ক্ষুব্ধ এলাকাবাসী রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গায় নতুন শ্মশান নির্মাণকাজের উদ্বোধন, দীর্ঘদিনের সমস্যার সমাধানের আশা। বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর মাঠে মিলল বৃদ্ধের মরদেহ, এলাকায় চাঞ্চল্য
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
​টাঙ্গাইলের নাগরপুরে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস
/ ৬৩ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ২:৩০ পূর্বাহ্ন

​টাঙ্গাইলের নাগরপুরে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

​রামকৃষ্ণ সাহা রামা টাঙ্গাইল জেলা প্রতিনিধি

টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় মৎস্য সম্পদ রক্ষায় এক অভাবনীয় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস। অভিযানে প্রায় ১০ লাখ ৮৪ হাজার টাকা মূল্যের ৬০ হাজার ২৫০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে জালগুলো ধ্বংস করা হয়।
​আজ (শনিবার) ভুতের মোড় থেকে নিশ্চিন্তপুর ঘাট পর্যন্ত এলাকার বিভিন্ন পয়েন্টে এই বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
​অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাগরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ টিম ওই এলাকায় দিনব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় নদী ও জলাশয় থেকে নিষিদ্ধঘিত আনুমানিক ৬০,২৫০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ১০ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা।
​পরবর্তীতে জনসচেতনতা বৃদ্ধি ও আইন অমান্যকারীদের নিরুৎসাহিত করতে জব্দকৃত এসব কারেন্ট জাল ভুতের মোড় ও নিশ্চিন্তপুর ঘাট এলাকায় জনসম্মুখে পুড়িয়ে সম্পূর্ণ ধ্বংস করা হয়।
​ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নাগরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা প্রদানে নাগরপুর থানা পুলিশ এবং সিরাজগঞ্জের চৌহালী নৌ পুলিশ গুরুত্বপূর্ণ সহযোগিতা প্রদান করে।
​অভিযান শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, দেশীয় প্রজাতির মাছ ও মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জালের ব্যবহার রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights