
তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ উপজেলা, পৌর, মাদরাসা ও কলেজ শাখার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
আল আমিন সুমন আহমদ
সিলেট প্রতিনিধি
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলাধীন জকিগঞ্জ উপজেলা, জকিগঞ্জ পৌর, জকিগঞ্জ সিনিয়র ফাযিল মাদরাসা ও জকিগঞ্জ সরকারি কলেজ শাখার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৪ অক্টোবর, ২০২৬ ঈসায়ী, শনিবার, সকাল ১০টা থেকে জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদরাসায় দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা মোস্তফা হাসান চৌধুরী ফুলতলী।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মারুফ আহমদ।
কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন সংগঠনের সিলেট পূর্ব জেলা সভাপতি আবু ছায়িদ মো. আশিক, জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা ফারুক আহমদ, জকিগঞ্জ উপজেলা আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. আব্দুল বাছিত, আল হাবীব ফাউন্ডেশন এর পরিচালক মাওলানা মো. আব্দুল বাক্বি খালেদ, চান্দুশাহ রহ. দাখিল মাদরাসার সুপার (ভারপ্রাপ্ত) মাওলানা কায়েস মাহমুদ চৌধুরী।
কর্মশালায় সংগঠনের জকিগঞ্জ উপজেলা সভাপতি রিয়াদুর রহমান চৌধুরী এর সভাপতিত্বে এবং জকিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক আহমদুল হক ও জকিগঞ্জ পৌর সাধারণ সম্পাদক তাহমিদ আহমদ এর যৌথ সঞ্চালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট পূর্ব জেলা সহ সাংগঠনিক সম্পাদক আলিম উদ্দীন, সহ প্রশিক্ষণ সম্পাদক আবু হানিফ মো. নায়িম প্রমূখ।
প্রশিক্ষণ কর্মশালা শেষে সদস্য স্তর উন্নয়ন প্রত্যাশীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়।





