সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
কুড়িগ্রামে বিএনপি নেতাদের সঙ্গে মার্কিন দূতাবাস কর্মকর্তার মতবিনিময় হিমছড়ি ঢালার ডাকাতি: সন্দেহভাজনকে থানায় হস্তান্তর সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, বিএনপির পদ দাবি চুন্নুর; দল বলছে, সাধারণ সদস্যও নন রাজশাহী তানোর পৌরসভার আমশো মথুরাপুর নিবাসী,,না ফেরার দেশে চলে গেলেন,ভারপ্রাপ্ত অধ্যক্ষ, এরফান আলী সরকার। ইসলামপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ১৪ নভেম্বর নির্বাচন কেক কাটা উৎসব ও মিডিয়া কর্মীদের আড্ডা’র মাধ্যমে চৌদ্দগ্রামে নয়া দিগন্ত’র ২২তম বর্ষপূর্তি পালন ধামইরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ মামুনুর রশিদ মামুন গাইবান্ধায় জমে উঠেছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা তালামীযে ইসলামিয়া বিশ্বনাথ উত্তর উপজেলাধীন তেলিকোনা আঞ্চলিক শাখার পরিচিতি সভা সম্পন্ন। তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ উপজেলা, পৌর, মাদরাসা ও কলেজ শাখার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
রাজশাহী তানোর পৌরসভার আমশো মথুরাপুর নিবাসী,,না ফেরার দেশে চলে গেলেন,ভারপ্রাপ্ত অধ্যক্ষ, এরফান আলী সরকার।
/ ২৭ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৯:৫৬ পূর্বাহ্ন

রাজশাহী তানোর পৌরসভার আমশো মথুরাপুর নিবাসী,,না ফেরার দেশে চলে গেলেন,ভারপ্রাপ্ত অধ্যক্ষ,
এরফান আলী সরকার।

সিনিয়র রিপোর্টারঃ মোঃ রাকিবুল ইসলাম মিঠু।

রাজশাহীর তানোর উপজেলা সদর তানোর পৌরসভা ০৬ নং ওয়ার্ড আমশো মথুরাপুর নিবাসী,,‘অর্কিড স্কুল অ্যান্ড কলেজে’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ,,
এরফান আলী সরকার ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৭০) বছর। রোববার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তিনি এক স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বাড়ি তানোর পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের আমশো-মথুরাপুর মহল্লায়। পিতার নাম মরহুম আব্দুল করিম সরকার। তাঁর মৃত্যুতে অর্কিড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পর্ষদ, অভিভাবক, তানোর প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবসহ শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এরফান আলী সরকার দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। তিনি রাজশাহীর মোহনপুর উপজেলার মহব্বতপুর খানপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। পরে সরকারি আব্দুল করিম সরকার কলেজের প্রভাষক এবং শাপলা কোয়ালিটি কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। সর্বশেষ ২০১৮ সাল থেকে তানোর উপজেলা সদরের অর্কিড স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

অর্কিড স্কুল অ্যান্ড কলেজের পরিচালক আব্দুল লতিফ আরাফ ও সাংবাদিক মিজানুর রহমান বলেন, এরফান আলী সরকার ব্যক্তি হিসেবে সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল ছিলেন। তাঁর মৃত্যুতে প্রতিষ্ঠানটি একজন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ শিক্ষাবিদকে হারিয়েছে। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে মরহুমের মরদেহ তানোর পৌরসভার আমশো-মথুরাপর মহল্লায় তাঁর বাসভবনে পৌঁছালে অর্কিড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা সেখানে ছুটে যান। এ সময় তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং মরহুমের প্রতি শ্রদ্ধা জানান। রোববার বাদ মাগরিব জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে। 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights