
ধামইরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ মামুনুর রশিদ মামুন
মোঃ জিহান বাবু ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর ধামইরহাটে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর পূর্তিতে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ধামইরহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো: মামুনুর রশিদ মামুন।
আগামী ২৭ অক্টোবর (২০২৬ খ্রিষ্টাব্দ) যুবদলের এই ঐতিহাসিক প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বার্তায় ধামইরহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বলেন, “যুবদল দেশের গণতন্ত্র রক্ষা, জাতীয়তাবাদী চেতনা এবং সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রামে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। যুব সমাজকে ঐক্যবদ্ধ করে দেশ গঠন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় যুবদলের অবদান অপরিসীম।
“তিনি আরও বলেন, “গৌরব ও ঐতিহ্যের পথ ধরে আগামী দিনেও যুবদল দেশের প্রতিটি সংকটে জনগণের পাশে থাকবে এবং যুব সমাজকে সঙ্গে নিয়ে দেশকে একটি সমৃদ্ধ ও সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করে যাবে।”প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধামইরহাট উপজেলাজুড়ে ছাত্রদল ও যুবদলের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তুতিমূলক সভা, র্যালি এবং বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে। যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক করতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।





