শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
৫৪ লাখ টাকা জরিমানা এড়াতে জমি বিক্রির পাঁয়তারা: রংপুরে প্রতারক ওয়াহেদুলের সম্পত্তি কিনলেই নিশ্চিত অর্থ ও জমি আত্মসাৎ! ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো: রুহুল আমিনের শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি বরুড়া পুলিশের বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী কমিশনারগণের ওরিয়েন্টেশন কোর্সে ‘Bangladesh Police: At a Glance’ শীর্ষক সেশন পরিচালনা করলেন ডিআইজিঃ কোটালীপাড়ার সেই ছয় সন্তানের জনক ৯৫ বছর বয়সী বৃদ্ধের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি’র অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল আটক ১০ বছরেও সংস্কার হয়নি সেতু, বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার,দুর্ভোগে দুই গ্রামের মানুষ। ১ কোটি ৪০ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, ক্ষুব্ধ এলাকাবাসী রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গায় নতুন শ্মশান নির্মাণকাজের উদ্বোধন, দীর্ঘদিনের সমস্যার সমাধানের আশা। বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর মাঠে মিলল বৃদ্ধের মরদেহ, এলাকায় চাঞ্চল্য
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
রাজশাহীর বিএনপির অন্যতম ব্যক্তিত্ব, সাবেক রাসিক সিটি কর্পোরেশন মেয়র ও বর্তমান ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর শারীরিক অবস্থার উন্নতি, তিনি আগের চেয়ে সুস্থ আছেন।
/ ৬২ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ২:১৮ পূর্বাহ্ন

রাজশাহীর বিএনপির অন্যতম ব্যক্তিত্ব, সাবেক রাসিক সিটি কর্পোরেশন মেয়র ও বর্তমান ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর শারীরিক অবস্থার উন্নতি, তিনি আগের চেয়ে সুস্থ আছেন।

সিনিয়র রিপোর্টারঃ মোঃ রাকিবুল ইসলাম।

রাজশাহীতে, ২৪ অক্টোবর,২০২৬ (বাসস): ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি আগের চেয়ে সুস্থতা বোধ করছেন।

মন্ত্রী বর্তমানে রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ভূমিমন্ত্রীর এপিএস নাজমুল হক বাসসকে বলেন, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় ভূমিমন্ত্রীর রক্তশূন্যতা দেখা দিয়েছিল। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। তিনি আগের চেয়ে কিছুটা সুস্থ বোধ করছেন।

তিনি আরও বলেন, কিছু পরীক্ষা-নিরীক্ষা বাকী আছে। সেগুলো আজ করা হবে। আশা করছি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

এদিকে,অসুস্থ ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য,ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল, প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা মো. আব্দুস সাত্তার পাটোয়ারী, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা: আ ন ম মনোয়ারুল কাদির বিটু ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমানসহ অন্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এ সময় তাঁরা ভূমিমন্ত্রীর আশু রোগমুক্তি কামনা করছেন বলে জানা যায়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights