মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:০১ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
টঙ্গীতে সাংবাদিক মহিউদ্দিন রিপনকে অপহরণ, নির্যাতন ও এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ: বাংলাদেশ সেন্ট্রাল (B.C.P.C)প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ‌। বিএনপি নেতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মেম্বারপ্রার্থী নজরুল ইসলাম কিশোরগঞ্জে ২৪০০ টাকা পাওনাকে কেন্দ্র করে যুবককে চুরিকাঘাতে হত্যার অভিযোগ দিনাজপুর জেলার পার্বতীপুরে বিরোধের জেরে মারামারির ঘটনায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মৃত্যু, গ্রেফতার ০২ঃ যশোর চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকট, চিকিৎসাসেবা ব্যাহত। বেনাপোল বর্ডার দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারত থেকে একই পরিবারের ৩ জনকে বাংলাদেশে ফেরত গণতন্ত্র রক্ষার ডাক! ৩০ অক্টোবর বারুইপুরের এনআইসি ময়দানে বিজেপির বিশাল জনসমাবেশের প্রস্তুতি কুড়িগ্রামে পিংকি-বাচ্চু পরিবহনের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, নারী-শিশুসহ নিহত ২ দাবি মোদের একটাই, জীবনের নিরাপত্তায় ফুটপাত চাই’কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কে সহস্রাধিক মানুষের মানববন্ধন পলাশবাড়ীর চরেরহাটের মাদক ব্যবসায়ী মজিবর গ্রেপ্তার
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
যশোরে কিশোর স্বাধীন হত্যাকারীদের গ্রেফতার-শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন।
/ ২৩ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৬:১৫ পূর্বাহ্ন

যশোরে কিশোর স্বাধীন হত্যাকারীদের গ্রেফতার-শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন।

মোঃযায়েদ আলী জাহিদ
যশোর জেলা প্রতিনিধি।

যশোরে ডাব চুরির অপবাদে কিশোর স্বাধীন (১৬) হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন নিহতের মা সুমাইয়া আক্তার। একই সঙ্গে মামলার অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
সোমবার (২৬ অক্টোবর) প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তিনি। এ সময় ছেলের ওপর নির্যাতন ও মৃত্যুর ঘটনা বর্ণনা করতে গিয়ে অঝোরে কান্নায় ভেঙে পড়েন মা সুমাইয়া আক্তার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৮ অক্টোবর তাঁর ছেলে স্বাধীন ফুপার সঙ্গে পূজামণ্ডপ দেখতে বাড়ি থেকে বের হয়। এ সময় ডাব চুরির অপবাদ দিয়ে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ করেন তিনি।
সুমাইয়া আক্তার জানান, ছেলেকে মারধরের খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু সেখানে উপস্থিত কয়েকজন নারী ও পুরুষ স্বাধীনকে পরিবারের কাছে দিতে বাধা দেন। পরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে ঢাকায় পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।।
নিহতের মা অভিযোগ করেন, স্বাধীনকে মারধরের ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত। তবে এখনো সবাইকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়নি। এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা করা হলেও আসামিদের গ্রেপ্তার না হওয়ায় চরম উদ্বেগে তাঁরা।
সুমাইয়া আক্তার বলেন, ‘আমি আমার সন্তানের হত্যার বিচার চাই। যারা আমার ছেলেকে নির্মম মারধর করেছে, তাদের সবাইকে খুঁজে বের করে গ্রেপ্তার করতে হবে। মামলায় যাদের নাম রয়েছে, তাদের পাশাপাশি অজ্ঞাতনামা যারা এ ঘটনায় জড়িত, তাদেরও শনাক্ত করতে হবে। আমি চাই, সুষ্ঠু তদন্তে প্রকৃত অপরাধীদের বিচার হোক।
তিনি আরও বলেন, ‘আমি কোনো নিরপরাধ মানুষকে হয়রানি করতে চাই না। যারা প্রকৃত অপরাধী, তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা হোক। আমার ছেলের উপর যারা এমন নির্মম অত্যাচার করেছে তাদের বিচার চাই।’
সংবাদ সম্মেলনে সুমাইয়া আক্তার অভিযোগ করেন, ছেলের মৃত্যুর পর থেকে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছেন। আসামিপক্ষের হুমকি ও প্রভাবের আশঙ্কায় তাঁরা উদ্বিগ্ন। এ অবস্থায় পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও প্রশাসনের সহযোগিতা দরকার।
তিনি বলেন, সন্তান হারানোর শোক নিয়ে প্রতিটি দিন কাটছে তাঁর। ছেলে হত্যার সুষ্ঠু বিচার না পাওয়া পর্যন্ত পরিবারের কষ্ট শেষ হবে না। তাই মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি তার।
সংবাদ সম্মেলনে স্বাধীনের ফুফু, খালা, মামী শ্রাবণী, মৌ, সুমি, পান্না ও জেসমিন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সুমাইয়া আক্তার বার বার স্বাধীন হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার, অজ্ঞাতনামা জড়িত ব্যক্তিদের শনাক্ত, প্রকৃত অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights