
তালামীযে ইসলামিয়া তাহিরপুর উপজেলার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
আল আমিন সুমন আহমদ
সিলেট প্রতিনিধি
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া তাহিরপুর উপজেলার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর, ২০২৬ ঈসায়ী, শনিবার, সকাল ১০টা থেকে নূরে মদিনা শাহ আরেফিন (রহ.) দাখিল মাদ্রাসার হলরুমে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি কবির আহমদ।
কর্মশালায় বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন সংগঠনের সুনামগঞ্জ জেলা প্রচার সম্পাদক সোহানুর রহমান, লতিফিয়া ক্বারী সোসাইটি তাহিরপুর উপজেলা সাধারণ সম্পাদক হাফিজ নুরুল আলম, নূরে মদিনা শাহ আরেফিন (রহ.) দাখিল মাদ্রাসার সুপার মুফতি শমশের আলী মুজাদ্দেদী।
সংগঠনের তাহিরপুর উপজেলা সভাপতি মো. মফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সুনামগঞ্জ জেলা অর্থ সম্পাদক হাফিজুর রহমান, অফিস সম্পাদক দিলোয়ার হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুল গফফার আল হাসান, তাহিরপুর উপজেলা সাবেক সভাপতি মো. শফিকুল ইসলাম, সাবেক সভাপতি মো. খাইরুল ইসলাম প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালা শেষে সদস্য স্তর উন্নয়ন প্রত্যাশীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়।





