
বাংলাদেশ বর্ডার গার্ড সেক্টর সদর দপ্তর, রংপুরের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনঃ
আকতারুল হক প্রধান
স্টাফ রিপোর্টার।
প্রীতিভোজ ও কেক কাটার অনুষ্ঠানে রংপুর রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম
০১ নভেম্বর ২০২৬ইং তারিখে অনাড়ম্বর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সেক্টর সদর দপ্তর, রংপুরের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম, ডিআইজি রংপুর রেঞ্জ ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের অতিরিক্ত মহাপরিচালক ও রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের।
এ ছাড়া উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর রংপুর সেক্টর কমান্ডার কর্নেল রুবায়েত হাসান,
পিএসসি এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মুঃ মাহবুবুর রশীদ, পিপিএম-সেবা।
প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত সম্পর্ক ও আন্তঃপ্রাতিষ্ঠানিক সম্প্রীতির এক আন্তরিক পরিবেশ সৃষ্টি হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সেক্টর সদর দপ্তর, রংপুরের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুর রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।





