
নাগরপুরে ‘সোনার মানুষ’ সম্মাননা প্রাপ্ত মাসুদুর রহমানকে ঘিরে বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠিত
রামকৃষ্ণ সাহা রামা টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের কৃতিসন্তান মাসুদুর রহমান ‘সোনার মানুষ’ সম্মাননা পুরস্কার অর্জন করেছেন। তাঁর এ গৌরবময় অর্জনে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন এলাকাবাসী।
সম্প্রতি তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাত থেকে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা পুরস্কার গ্রহণ করেন।
তাঁর এই অর্জন শুধু সহবতপুরের নয়, পুরো নাগরপুর উপজেলার জন্যও গর্ব ও অনুপ্রেরণার বিষয় হয়ে উঠেছে।
এই অর্জনকে কেন্দ্র করে রোববার ১ নভেম্বর বিকেলে নাগরপুর উপজেলার সহবতপুর খোরশেদ মার্কেটে সলিল গ্রামবাসীর উপস্থিতিতে মাসুদুর রহমানের একটি বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকারে তাঁর জীবনের নানা অভিজ্ঞতা, কর্মময় পথচলা, সাফল্যের পেছনের গল্প এবং ‘সোনার মানুষ’ সম্মাননা অর্জনের অনুভূতি নিয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত গ্রামবাসী তাঁর এ সাফল্যে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
উক্ত সাক্ষাৎকার অনুষ্ঠানে সহবতপুর পরিষদের চেয়ারম্যান ও নাগরপুর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি তোফায়েল আহমেদ মোল্লা, নাগরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মাসুদুর রহমান মোল্লা লিয়াকত, সহবতপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মুক্তার হোসেন, নাগরপুর ট্রাক মালিক সমিতির কোষাধক্ষ মোঃ জাফর ইকবাল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





