মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আলকরা ইউনিয়ন সম্প্রতি ফুটবল টুর্নামেন্টে কোয়াটার ফাইনাল শুরু। আইজিপির উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর রংপুর রেঞ্জ ফাইনাল প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধনঃ চৌদ্দগ্রামে জাতীয় পার্টির আলোচনা সভায় বক্তারা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি জাতীয় পার্টির কক্সবাজার সরকারি কলেজ ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি অনুমোদন ডিসি জাহিদের আশ্বাসে সীতাকুণ্ডে ছয় ঘণ্টার অবরোধ প্রত্যাহার। ভেড়ামারা সরকারি মহিলা কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত নাগাইশের পীর মাওলানা মোশতাক ফয়েজীকে ফুল দিয়ে বরণ সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক প্রকাশিত সংবাদের প্রতিবাদ।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
রবীন্দ্র ঋষি হত্যার বিচারের দাবিতে শেরপুরে সেলুন শ্রমিকদের মানববন্ধন
/ ৫ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৫:৪৫ পূর্বাহ্ন

রবীন্দ্র ঋষি হত্যার বিচারের দাবিতে শেরপুরে সেলুন শ্রমিকদের মানববন্ধন

মোঃ মাকসুদুর রহমান
শেরপুর জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় সেলুন ব্যবসায়ী শ্রী রবীন্দ্র ঋষি হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং হত্যায় অভিযুক্ত সাদ্দাম হোসেনের ফাঁসির দাবিতে শেরপুরে মানববন্ধন করেছেন সেলুন শ্রমিকরা।

বাংলাদেশ সেলুন শ্রমিক ফাউন্ডেশন, শেরপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী এবং সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সেলুন ব্যবসায়ী রবীন্দ্র ঋষি হত্যাকাণ্ড অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয়। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে হত্যায় অভিযুক্ত সাদ্দাম হোসেনের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান তাঁরা।

মানববন্ধনে বাংলাদেশ সেলুন শ্রমিক ফাউন্ডেশন, শেরপুর জেলা শাখার সভাপতি মো. দুলাল উদ্দিনের নেতৃত্বে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইগাতী থানা শাখার সভাপতি মো. লিটন বেপারী ও সাধারণ সম্পাদক শ্রী পলাশ চন্দ্র শীল, নালিতাবাড়ী থানা শাখার সভাপতি মনিন্দ্র ঋষি ও সাধারণ সম্পাদক পরেশ ঋষি, শেরপুর সদর উপজেলার গাজীরখামার ইউনিয়ন শাখার সভাপতি সুনিল রবিদাস ও সাধারণ সম্পাদক সামলাল রবিদাস এবং ভাতশালা ইউনিয়ন শাখার সভাপতি শ্রী সুজন চন্দ্র ঋষি ও সাধারণ সম্পাদক শ্রী সুবাশ চন্দ্র ঋষি।

এ ছাড়া ঝিনাইগাতী উপজেলার হাতীবান্ধা ইউনিয়ন শাখার সভাপতি শ্রী হৃদয় রবিদাস ও সাধারণ সম্পাদক শ্রী লিটন চন্দ্র দাস এবং আরেকটি ইউনিয়ন কমিটির সভাপতি শ্রী মিটু চন্দ্র শীল ও সাধারণ সম্পাদক শ্রী রিপন চন্দ্র শীলসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, “দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ।” ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নিহত রবীন্দ্র ঋষির পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

মানববন্ধন থেকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার, সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Verified by MonsterInsights