বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
বিশ্বমঞ্চে কুরআনের প্রতিযোগিতায় তৃতীয়, বালিয়াডাঙ্গীতে আশরাফীকে সংবর্ধনা বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া খাজাঞ্চী পশ্চিম ইউনিয়ন শাখার মাসিক সভা সম্পন্ন। রামপালে তারেক রহমানের আগমন উপলক্ষে মল্লিক জুবায়ের হোসেনের নেতৃত্বে আনন্দ মিছিল ও সমাবেশ নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা গাজীপুরে শ্রমিক আন্দোলনে প্রাণ গেল গোবিন্দগঞ্জের তোফিকের! ন্যায্য মজুরির দাবিতে রক্ত ঝরল তরুণ শ্রমিকের কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১১৭০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩, একজনের বিরুদ্ধে ২০ মাদক মামলা। বুড়িচংয়ে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ যশোরের চৌগাছায় সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের ৮ তম মৃত্যুবার্ষিকীতে খাবারন বিতরণ। বেনাপোলে ১৭ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করেছে-বিজিবি ‎বেলকুচিতে ৯৬ ব্যাচের উদ্যোগে তালবীজ রোপণ, মাদকবিরোধী আলোচনা সভা
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
বিশ্বমঞ্চে কুরআনের প্রতিযোগিতায় তৃতীয়, বালিয়াডাঙ্গীতে আশরাফীকে সংবর্ধনা
/ ৩৫ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

বিশ্বমঞ্চে কুরআনের প্রতিযোগিতায় তৃতীয়, বালিয়াডাঙ্গীতে আশরাফীকে সংবর্ধনা

মোঃ নুর আলম সিদ্দীক
জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও।

সৌদি আরবের পবিত্র মক্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বমঞ্চে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন হাফেজ শেখ মাহমুদুল হাসান আশরাফী। ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতার ৩০ পারা গ্রুপে তৃতীয় স্থান অর্জন করায় তাঁকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার একটি দ্বীনি স্বেচ্ছাসেবী সংগঠন।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলার ৬নং ভানোর ইউনিয়নের দ্বীনি স্বেচ্ছাসেবী সংগঠন উলামা ত্বলাবা যুব ঐক্য পরিষদের নিজস্ব কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করে সংবর্ধিত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মাওলানা রফিকুল ইসলাম, সভাপতি হাফেজ নাজমুল হাসান, সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে হাফেজ শেখ মাহমুদুল হাসান আশরাফী শুধু নিজের এলাকা নয়, বরং পুরো বাংলাদেশের জন্য গৌরব ও সম্মান বয়ে এনেছেন। তাঁর এই অসামান্য অর্জন দেশের তরুণ প্রজন্মকে পবিত্র কুরআন শেখা, চর্চা ও অনুশীলনে আরও অনুপ্রাণিত করবে।

তাঁরা আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও আশরাফী আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম ও মর্যাদা আরও সমুন্নত রাখবেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Verified by MonsterInsights