বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
গাজীপুরে শ্রমিক আন্দোলনে প্রাণ গেল গোবিন্দগঞ্জের তোফিকের! ন্যায্য মজুরির দাবিতে রক্ত ঝরল তরুণ শ্রমিকের কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১১৭০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩, একজনের বিরুদ্ধে ২০ মাদক মামলা। বুড়িচংয়ে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ যশোরের চৌগাছায় সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের ৮ তম মৃত্যুবার্ষিকীতে খাবারন বিতরণ। বেনাপোলে ১৭ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করেছে-বিজিবি ‎বেলকুচিতে ৯৬ ব্যাচের উদ্যোগে তালবীজ রোপণ, মাদকবিরোধী আলোচনা সভা কান্দাইল বাজারে ইএম মেহেদী হাসানের গণসংযোগ, দিন দিন বাড়ছে জনসমর্থন। আমদিয়া ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে মেহেদী হাসানকে দেখতে চান স্থানীয় জনগণ। কুড়িগ্রামে শিল্পী-সাহিত্যিকদের কল্যাণে ৭১ সদস্যের সংগঠন, সভাপতি রেজা ও সম্পাদক আজাদ আলী রাণীশংকৈলে এক অসহায় প্রসব বেদনায় জন্মধাত্রী মায়ের পাশে দাঁড়িয়ে প্রশংসায় ভাসছেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ইশরাত জাহানঃ কটিয়াদীতে ১৫ কোটি টাকা ব্যয়ে ৯ কিলোমিটার রাস্তা শুভ উদ্বোধন করেন এমপি জালাল উদ্দিন।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
‎বেলকুচিতে ৯৬ ব্যাচের উদ্যোগে তালবীজ রোপণ, মাদকবিরোধী আলোচনা সভা
/ ৩ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৭:৪৩ পূর্বাহ্ন

‎বেলকুচিতে ৯৬ ব্যাচের উদ্যোগে তালবীজ রোপণ, মাদকবিরোধী আলোচনা সভা
‎
‎মোঃ হাবিবুর রহমান বেলকুচি সিরাজগঞ্জ
‎
‎পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছের গুরুত্ব তুলে ধরে সিরাজগঞ্জের বেলকুচিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বুধবার (৪ নভেম্বর ২০২৬) ‘সবুজ হোক বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে বেলকুচি ৯৬ ব্যাচের উদ্যোগে ‘সারা বাংলাদেশের ব্যাচ ৯৬ বৃক্ষরোপণ কর্মসূচি’ আয়োজন করা হয়।
‎
‎এ উপলক্ষে গাড়ামাসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিদ্যালয়ের মাঠে তালগাছের বীজ রোপণ করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও আয়োজকরা।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সাইদুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাড়ামাসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয় শংকর।
‎
‎আলোচনা সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, গাছ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং অক্সিজেন সরবরাহ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের গুরুত্ব রয়েছে। তাই বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
‎
‎এ সময় আলোচনা সভায় প্রধান অতিথি বেলকুচি থানার অফিসার ইনচার্জ মোক্তারুজ্জামান মাদকের ভয়াবহতা নিয়েও বক্তব্য রাখেন । তাঁরা মাদককে ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক অভিশাপ হিসেবে উল্লেখ করে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখার আহ্বান জানান। পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগে মাদকবিরোধী সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন এবং সমাজের গুরুত্বপূর্ণ এবং সাদা মনের মানুষদের নিয়মিতি থানায় যাতায়াতের আমন্ত্রণ জানান।
‎
‎বক্তারা আরও বলেন, পরিবেশ রক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠন—দুটিই সামাজিক দায়িত্ব। এ লক্ষ্য বাস্তবায়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।
‎
‎অনুষ্ঠানের স্লোগান ছিল—‘গাছ লাগান, পরিবেশ বাঁচান, সবুজ বাংলাদেশ গড়ুন।’
‎
‎আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতা থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Verified by MonsterInsights