
রাণীশংকৈলে এক অসহায় প্রসব বেদনায় জন্মধাত্রী মায়ের পাশে দাঁড়িয়ে প্রশংসায় ভাসছেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ইশরাত জাহানঃ
আকতারুল হক প্রধান
স্টাফ রিপোর্টার।
স্বামী মারা গেছে মাত্র ২ মাস হলো, জীবনের কঠিন বাস্তবতায় আশ্রয় নিয়েছিলেন অসহায় সাগরিকা, পালিত মা-বাবার বাড়িতে আশ্রয় নেন।এরই মধ্যে হঠাৎ প্রসব যন্ত্রণায় ছটফট করতে থাকেন এই অন্তঃসত্ত্বা মা। পালিত মা বাবা অসহায় মেয়েকে কোথায় নিয়ে যাবেন, কীভাবে চিকিৎসার ব্যবস্থা করবেন—কিছুই বুঝে উঠতে পারেননি মা মাধবী কর্মকার। সাহায্যের আশায় ছুটোছুটির একপর্যায়ে মানবিকতার হাত বাড়িয়ে দেন স্থানীয়রা।ঘটনাটি যখন চাঞ্চল্যের সৃষ্টি হয় ঠিক তখনই স্থানীয় কয়েকজন বিষয়টি জানতে পেরে দ্রুত রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন।
পরে তাঁদের উদ্যোগ ও সহযোগিতায় অসহায় স্বামীহারা সাগরিকাকে রাণীশংকৈল শহরের মাতৃসেবা ক্লিনিকে নেওয়া হয়। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর সিজারিয়ান অস্ত্রোপচার সম্পন্ন হয়। জন্ম নেয় একটি নবজাতক শিশু।
এদিকে মা ও শিশুর খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার নিজে ক্লিনিকে ছুটে যান। সেখানে সাগরিকা ও নবজাতকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। এমন একটি মানবিক ঘটনায় এগিয়ে এসে দৃষ্টান্ত রাখলেন মানবিক উপজেলা নির্বাহী অফিসার জনাব মিজ ইসরাত জাহান।





