শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
৫৪ লাখ টাকা জরিমানা এড়াতে জমি বিক্রির পাঁয়তারা: রংপুরে প্রতারক ওয়াহেদুলের সম্পত্তি কিনলেই নিশ্চিত অর্থ ও জমি আত্মসাৎ! ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো: রুহুল আমিনের শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি বরুড়া পুলিশের বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী কমিশনারগণের ওরিয়েন্টেশন কোর্সে ‘Bangladesh Police: At a Glance’ শীর্ষক সেশন পরিচালনা করলেন ডিআইজিঃ কোটালীপাড়ার সেই ছয় সন্তানের জনক ৯৫ বছর বয়সী বৃদ্ধের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি’র অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল আটক ১০ বছরেও সংস্কার হয়নি সেতু, বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার,দুর্ভোগে দুই গ্রামের মানুষ। ১ কোটি ৪০ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, ক্ষুব্ধ এলাকাবাসী রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গায় নতুন শ্মশান নির্মাণকাজের উদ্বোধন, দীর্ঘদিনের সমস্যার সমাধানের আশা। বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর মাঠে মিলল বৃদ্ধের মরদেহ, এলাকায় চাঞ্চল্য
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
পদার্থবিজ্ঞান ক্লাবের নবীনবরণ: তালামীযে ইসলামিয়া এমসি কলেজ শাখা সভাপতির দিকনির্দেশনামূলক বক্তব্য
/ ৫ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৫:২৬ পূর্বাহ্ন

পদার্থবিজ্ঞান ক্লাবের নবীনবরণ: তালামীযে ইসলামিয়া এমসি কলেজ শাখা সভাপতির দিকনির্দেশনামূলক বক্তব্য

​আল আমিন সুমন আহমদ
সিলেট প্রতিনিধি

প্রাচ্যের পুষ্পখ্যাত সিলেট ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠান আয়োজন করেছে কলেজটির পদার্থবিজ্ঞান ক্লাব।
​উক্ত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া এমসি কলেজ শাখার সভাপতি আবু সালেহ মামুন।
​পদার্থবিজ্ঞান ক্লাবের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন বন্ধুপ্রতিম ছাত্রসংগঠনের প্রতিনিধিবৃন্দ, কর্মীবৃন্দ এবং তালামীযে ইসলামিয়া এমসি কলেজ শাখার অন্যান্য দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
​নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তালামীযে ইসলামিয়া এমসি কলেজ শাখার সভাপতি আবু সালেহ মামুন বলেন, “একাডেমিক জীবন শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং নিজেকে যোগ্য, আদর্শবান ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার অন্যতম গুরুত্বপূর্ণ সময়। একজন মুসলিমের প্রকৃত সাফল্য দুনিয়া ও আখিরাত—উভয় জীবনের সফলতার মধ্যে নিহিত। তাই সুশিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিকতা, আদর্শ ও ধর্মীয় মূল্যবোধে নিজেদের সমৃদ্ধ করতে হবে।”
​সংগঠনের আদর্শ ও লক্ষ্য তুলে ধরে তিনি আরও বলেন, “বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া একটি অরাজনৈতিক ছাত্রসংগঠন। ইসলামী মূল্যবোধ ও আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আদর্শে শিক্ষার্থীদের জীবন গঠনে সংগঠনটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের যেকোনো একাডেমিক প্রয়োজন, শিক্ষাবিষয়ক সহযোগিতা ও সাংগঠনিক দিকনির্দেশনায় তালামীযে ইসলামিয়া সবসময় পাশে থাকবে।”
​বক্তব্যের শেষাংশে তিনি নবীন শিক্ষার্থীদের সংগঠনের সাথে নিয়মিত যোগাযোগ রেখে নিজেদের সার্বিক, আদর্শিক ও নৈতিক বিকাশে কার্যকর ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Verified by MonsterInsights