
২০২৭-২০২৮ সেশনে গাইবান্ধা জেলা জামায়াতের আমীর পুনর্নির্বাচিত হলেন এমপি আব্দুল করিম সরকার
মো. এনামুল হক
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার ২০২৭-২০২৮ সাংগঠনিক সেশনের জন্য পুনরায় আমীর নির্বাচিত হয়েছেন গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য (এমপি) মো. আব্দুল করিম সরকার।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রকাশিত দলীয় নেতৃত্ব নির্বাচনের তালিকায় তাঁর নাম ঘোষণা করা হয়। এর আগে বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের বৈঠকে দেশের ৭৭টি জেলা ও মহানগর শাখার নবনির্বাচিত আমীরদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন দলটির আমীর ডা. শফিকুর রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, সংগঠনের রুকনদের গোপন ব্যালটে সরাসরি ভোটের মাধ্যমে জেলা ও মহানগর পর্যায়ের আমীর নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচিত নেতারা আগামী দুই বছর, অর্থাৎ ২০২৭-২০২৮ সাংগঠনিক সেশনে নিজ নিজ ইউনিটের দায়িত্ব পালন করবেন।
গাইবান্ধা জেলা জামায়াতের নেতৃত্বে মো. আব্দুল করিম সরকার এমপির পুনর্নির্বাচনের মধ্য দিয়ে আগামী দুই বছরের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।
উল্লেখ্য, সারা দেশের ৭৭টি জেলা ও মহানগর শাখার আমীর নির্বাচনের অংশ হিসেবেই গাইবান্ধা জেলা আমীরের নাম ঘোষণা করা হয়।





