
জামালগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
তাহের আহমেদ | জামালগঞ্জ, সুনামগঞ্জ
সিলেটের রাতারগুলে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের কথিত গোপন বৈঠক এবং ছাত্রলীগের কর্মকাণ্ডের মাধ্যমে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার আশঙ্কার প্রতিবাদে সুনামগঞ্জের জামালগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ নভেম্বর, বৃহস্পতিবার বিকাল ৫টায় সংসদ সদস্য জনাব কামরুজ্জামান কামরুলের নির্দেশক্রমে জামালগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
জুলফিকার চৌধুরী রানার সঞ্চালনায় প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শফিকুর রহমান।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক শাহ মো. শাহজাহান, আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলী ও জুলফিকার চৌধুরী রানা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া তালুকদার, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য ও ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আক্তারুজ্জামান তালুকদার, উপজেলা যুবদলের ৩ নং যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের সদস্য শাহ মো. লিয়াকত আলী এবং উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোবারক হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামসুজ্জামান ধনমিয়া, জামালগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বশির আহমেদ, বেহেলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নজির হোসেন, সদর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জামালগঞ্জ উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মাহবুব আলম মুবির, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আসাদ নুর সাদী, উপজেলা যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, বিএনপি নেতা রফিক মিয়া,, লালচান,জামালগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক তাহের আহমেদ, সদর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক শাহ মো. এবাদুল হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফারভেজ আহমেদ, শাকিব আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কোনো ধরনের তৎপরতার মাধ্যমে জামালগঞ্জ তথা সুনামগঞ্জ-১ আসনে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে অবস্থান নেবেন।
এ ছাড়া দলের পরিচয় ব্যবহার করে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে ব্যবসা-বাণিজ্য করার অভিযোগ রয়েছে—এমন ব্যক্তিদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান বক্তারা।
সভা শেষে নেতাকর্মীরা রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।





