শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ঠাকুরগাঁও জেলায় রাণীশংকৈল উপজেলা কৃষি অফিস চত্বরে ১২ই নভেম্বর ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়ঃ পত্নীতলায় প্রবাসীর পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ বৃদ্ধ বাবার আহাজারি আমদিয়া ইউনিয়নে ইএম মেহেদী হাসানের ব্যাপক গণসংযোগ বরুড়া কলাখাল আজগরিয়া হাফেজিয়া নুরানি মাদ্রাসা ও এতিমখানা নামে প্রতারনার অভিযোগ ঈদগাঁওতে রোহিঙ্গার বাংলাদেশি জন্মনিবন্ধন ১৮ বছর পর বাতিল বিশ্ব ড্রোন প্রতিযোগিতায় চুয়েটের পাশে ডিসি জাহিদ। ধরলা সেতুর টোল প্লাজায় ডিবির অভিযান, ৫০ বোতল ইস্কাফ ও মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেপ্তার। এক দুর্ঘটনায় নিভে গেল ফেন্সীর জীবন, গুরুতর আহত বাবা হাসপাতালে মাদকবিরোধী অভিযানে ঠাকুরগাঁওয়ে ডিবির সাঁড়াশি অভিযান, নারীসহ গ্রেপ্তার ৪ ইসলামী কৃষ্টি-সংস্কৃতির চর্চায় ঈদগাঁওয়ে ব্যতিক্রমী আয়োজন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
নড়াইলে তরুণীকে ৪ দিন আটকে রেখে গণধর্ষণ দুইজন গ্রেপ্তার
/ ৮ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৮:১৫ পূর্বাহ্ন

নড়াইলে তরুণীকে ৪ দিন আটকে রেখে গণধর্ষণ
দুইজন গ্রেপ্তার

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইলে তরুণীকে ৪ দিন আটকে রেখে গণধর্ষণ
দুইজন গ্রেপ্তার। নড়াইল সদর উপজেলায় এক তরুণীকে (১৮) টানা ৪ দিন বিভিন্ন স্থানে আটকে রেখে গণধর্ষণের অভিযোগে সদর থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় মামলার ২ এজাহার নামীয় আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান,
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন, সদর উপজেলার মো. আল আমিন শেখ ওরফে সাব্বির (২২), এবং মো. নূরনবী মোল্যা (২৮)। এ ছাড়া মামলার অপর আসামি মো. বিপ্লব (৪০) পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণীর অভিযোগ অনুযায়ী তিনি সদর উপজেলার বাসিন্দা। ওই তরুণী গত (৪ নভেম্বর) বিকেলে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্যের জেরে তিনি রাগ করে বাড়ি থেকে বের হন। পরে তিনি তার ভাইয়ের পরিচিত আল-আমিন শেখ ওরফে সাব্বিরকে ফোন করে তার সমস্যার কথা জানান। পরে আল আমিন ওরফে সাব্বির তাকে একটি বাজারে আসতে বলেন। সেখানে পৌঁছানোর পর একটি ভ্যানে করে তাকে সদর উপজেলার একটি গ্রামের আরেক আসামি বিপ্লবের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
এজাহারে অভিযোগ করা হয়, ওই বাড়িতে রাতে একটি কক্ষে আটকে রেখে আল আমিন ওরফে সাব্বির তাকে হত্যার ভয় দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। পরের দিন অর্থাৎ (৫ নভেম্বর) রাতে তাকে আবার নুরনবীর বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে আসামি নূরনবী মোল্যা তাকে একটি কক্ষে আটকে রেখে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরো বলা হয়, (৬ নভেম্বর) রাতে তাকে আবার আসামি বিপ্লবের বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে আটকে রেখে ধর্ষণ করা হয়। এ সময় আসামিরা তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে আটকে রাখে বলেও অভিযোগ করা হয়েছে। এরপর (৭ নভেম্বর) ভোরে সুযোগ পেয়ে ভুক্তভোগী তার ভাইকে ফোনে বিষয়টি জানান। পরে ভাই ও পরিবারের লোকজন তাকে খুঁজে বের করে উদ্ধার করেন। এরপর ভুক্তভোগী তরুণী গত মঙ্গলবার (১০ নভেম্বর) নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন।
সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, মামলার ১ নম্বর আসামিকে মামলা করার এক ঘণ্টার মধ্যে এবং ৩ নম্বর আসামি নূরনবীকে মধ্যরাতে গ্রেফতার করা হয়েছে। নূরনবী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। একজন আসামি এখনো পলাতক আছে, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Verified by MonsterInsights