শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ঠাকুরগাঁও জেলায় রাণীশংকৈল উপজেলা কৃষি অফিস চত্বরে ১২ই নভেম্বর ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়ঃ পত্নীতলায় প্রবাসীর পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ বৃদ্ধ বাবার আহাজারি আমদিয়া ইউনিয়নে ইএম মেহেদী হাসানের ব্যাপক গণসংযোগ বরুড়া কলাখাল আজগরিয়া হাফেজিয়া নুরানি মাদ্রাসা ও এতিমখানা নামে প্রতারনার অভিযোগ ঈদগাঁওতে রোহিঙ্গার বাংলাদেশি জন্মনিবন্ধন ১৮ বছর পর বাতিল বিশ্ব ড্রোন প্রতিযোগিতায় চুয়েটের পাশে ডিসি জাহিদ। ধরলা সেতুর টোল প্লাজায় ডিবির অভিযান, ৫০ বোতল ইস্কাফ ও মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেপ্তার। এক দুর্ঘটনায় নিভে গেল ফেন্সীর জীবন, গুরুতর আহত বাবা হাসপাতালে মাদকবিরোধী অভিযানে ঠাকুরগাঁওয়ে ডিবির সাঁড়াশি অভিযান, নারীসহ গ্রেপ্তার ৪ ইসলামী কৃষ্টি-সংস্কৃতির চর্চায় ঈদগাঁওয়ে ব্যতিক্রমী আয়োজন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
মুনাফিকসুলভ আকিদা থেকে মুসলমানদের রক্ষায় ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে —মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।
/ ২০ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৭:২২ পূর্বাহ্ন

মুনাফিকসুলভ আকিদা থেকে মুসলমানদের রক্ষায় ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে
—মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

আল আমিন সুমন আহমদ
সিলেট প্রতিনিধি

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, বর্তমান সমাজে ইসলামকে কলুষিত করার অপচেষ্টা নতুন কিছু নয়। নবী সা. এর যুগ থেকেই মুনাফিকরা মানুষের ঈমান নিয়ে খেলা করেছে। বাহ্যিকভাবে তাদের ইবাদত মুসলমানদের মতো হলেও অন্তর ছিল কলুষিত। নবী সা. এর পবিত্র থুতু সাহাবায়ে কেরাম মুখে মাখতেন। তাঁর শরীরের মোবারক ঘাম বোতলে সংরক্ষণ করে আতর হিসেবে ব্যবহার করতেন। অথচ আরেক শ্রেণির মানুষ ছিল, যারা নবীজি সা. এর কথা শুনলে তাদের ভালো লাগতো না। নবীজি সা. যখন যুদ্ধের ময়দানে থাকতেন, তখন কিছু মানুষ পারিবারিক সমস্যার অজুহাতে যুদ্ধের ময়দান ছেড়ে চলে যেত। নবীজি সা.-কে বিপদের মুখে রেখে যারা পালিয়ে যেত, তারা মুসলমানের পরিচয় বহন করলেও প্রকৃতপক্ষে ছিল মুনাফিক। এ ধরনের মুনাফিকদের আক্রমণ থেকে মুসলমানদের রক্ষা করতে হবে।

তিনি বলেন, আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া হলো দ্বীনের এক অতন্দ্র প্রহরী সংগঠন। বিশেষ করে ইসলামী সংস্কৃতি, শিষ্টাচার ও নেক আমল চর্চার এক নির্ভরযোগ্য ও নিরাপদ আশ্রয়স্থল হলো তালামীযে ইসলামিয়া। এ সংগঠনের লক্ষ্য হলো, প্রতিটি শিক্ষার্থীকে মুনাফিকসুলভ আকিদা থেকে মুক্ত রেখে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের সুদৃঢ় আকিদায় গড়ে তোলা। প্রতিটি সন্তান যেন মা-বাবার অনুগত এবং সমাজের এক আদর্শ ও বিশ্বস্ত নাগরিক হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, তালামীযে ইসলামিয়া সেই শিক্ষাই দিয়ে থাকে। পরিবেশ ও ভারসাম্য রক্ষা, শিক্ষা ও মেধার বিকাশ এবং উস্তাদের প্রতি আদব ও সম্মান বজায় রেখে একটি সুন্দর জীবন গঠনে এ সংগঠন নিয়মিত মানুষকে উদ্বুদ্ধ ও দীক্ষিত করে যাচ্ছে।

জুড়ী উপজেলা আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১১ নভেম্বর, ২০২৬ ঈসায়ী, বুধবার, সকাল ১১টা থেকে জুড়ী মদিনা কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন।

জুড়ী উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা এম এ শহীদ এর সভাপতিত্বে এবং তালামীযে ইসলামিয়া জুড়ী উপজেলা সভাপতি লুৎফুর রহমান শাহান ও জুড়ী উপজেলা আল ইসলাহ সাধারণ সম্পাদক মুফতি সাইফুল ইসলাম এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুফতি মাওলানা বেলাল আহমদ, মৌলভীবাজার জেলা আল ইসলাহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা এনামুল হক, আরব আমিরাত আল ইসলাহর উপদেষ্টা আলহাজ্ব আজমল আলী, কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা কাজী ফজলুল হক খাঁন সাহেদ, তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা প্রচার সম্পাদক এমরান হোসেন, মৌলভীবাজার জেলা আল ইসলাহ অর্থ সম্পাদক নাজিম উদ্দিন, মাওলানা মুস্তাফিজুর রহমান, তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলার সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক এম কামরুল ইসলাম, সহ-অফিস সম্পাদক আব্দুস সামাদ, হাবিবুর রহমান, সিলেট পূর্ব জেলা সদস্য হাবিবুর রহমান হিফজুর।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জুড়ী উপজেলা আল ইসলাহ’র সাবেক সহ-সভাপতি আব্দুল আজিজ লতিফি, সহ-সভাপতি হাফিজ বদরুল ইসলাম, হাফিজ আনফর আলী, হাফিজ আব্দুল ওয়াহিদ, হাফিজ সিরাজ উদ্দিন, লতিফিয়া কারী সোসাইটি জুড়ী উপজেলা সভাপতি মাওলানা তাজউদ্দীন আল হাবিব, সাধারণ সম্পাদক মুফতি মাওলানা ময়নুল ইসলাম, বড়লেখা উপজেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক সাহেদ আহমদ জুয়েল, বড়লেখা পৌর আল ইসলাহ’র সাধারণ সম্পাদক নুরুল ইসলাম,বড়লেখা উপজেলা আল ইসলাহর সহ-সাধারণ সম্পাদক মাস্টার শামসুল ইসলাম, তালামীযে ইসলামিয়া বড়লেখা উপজেলা সভাপতি মতিউর রহমান, জুড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুরে আলম লাল, সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, জুড়ী উপজেলা আল ইসলাহ’র অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাক, হযরত ছাতাপীর রহ. স্মৃতি পরিষদের সভাপতি মাওলানা আব্দুস শুকুর সরকুম প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Verified by MonsterInsights