শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ঠাকুরগাঁও জেলায় রাণীশংকৈল উপজেলা কৃষি অফিস চত্বরে ১২ই নভেম্বর ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়ঃ পত্নীতলায় প্রবাসীর পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ বৃদ্ধ বাবার আহাজারি আমদিয়া ইউনিয়নে ইএম মেহেদী হাসানের ব্যাপক গণসংযোগ বরুড়া কলাখাল আজগরিয়া হাফেজিয়া নুরানি মাদ্রাসা ও এতিমখানা নামে প্রতারনার অভিযোগ ঈদগাঁওতে রোহিঙ্গার বাংলাদেশি জন্মনিবন্ধন ১৮ বছর পর বাতিল বিশ্ব ড্রোন প্রতিযোগিতায় চুয়েটের পাশে ডিসি জাহিদ। ধরলা সেতুর টোল প্লাজায় ডিবির অভিযান, ৫০ বোতল ইস্কাফ ও মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেপ্তার। এক দুর্ঘটনায় নিভে গেল ফেন্সীর জীবন, গুরুতর আহত বাবা হাসপাতালে মাদকবিরোধী অভিযানে ঠাকুরগাঁওয়ে ডিবির সাঁড়াশি অভিযান, নারীসহ গ্রেপ্তার ৪ ইসলামী কৃষ্টি-সংস্কৃতির চর্চায় ঈদগাঁওয়ে ব্যতিক্রমী আয়োজন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
রাতারগুলে রনজিত সরকারের কথিত গোপন সমাবেশে অংশগ্রহণের অভিযোগে জামালগঞ্জে কৃষকলীগের আহ্বায়কসহ গ্রেপ্তার ২
/ ৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৭:২০ পূর্বাহ্ন

রাতারগুলে রনজিত সরকারের কথিত গোপন সমাবেশে অংশগ্রহণের অভিযোগে জামালগঞ্জে কৃষকলীগের আহ্বায়কসহ গ্রেপ্তার ২

তাহের আহমেদ | জামালগঞ্জ, সুনামগঞ্জ

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ | সময়: দুপুর ০১টা ৪৭ মিনিট

সিলেটের রাতারগুল এলাকার একটি ইকো রিসোর্টে নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের কথিত গোপন রাজনৈতিক সমাবেশে অংশগ্রহণের অভিযোগে সুনামগঞ্জের জামালগঞ্জে কৃষকলীগের আহ্বায়কসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, জামালগঞ্জ উপজেলার ২ নম্বর জামালগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ কামলাবাজ গ্রামের মৃত আবদুল হাসিমের ছেলে মো. জালাল মিয়া (৫৫) এবং ৬ নম্বর জামালগঞ্জ উত্তর ইউনিয়নের উত্তর কামলাবাজ গ্রামের মতিউল ইসলামের ছেলে রকি আহমেদ (২৫)।

পুলিশি জিজ্ঞাসাবাদে তাঁদের কাছ থেকে রাতারগুলের ওই সমাবেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
গত ৮ নভেম্বর সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের সীমান্তসংলগ্ন রাতারগুল এলাকার ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্ট’ ভাড়া নেওয়া হয়। অভিযোগ রয়েছে, শিক্ষা সফরের কথা বলে রোকন নামের একজন আইনজীবী রিসোর্টটি বুকিং করেন। প্রবেশমুখে শিক্ষা সফরের ব্যানারও টাঙানো হয়েছিল।

মধ্যাহ্নভোজের পর সেখানে আকস্মিকভাবে উপস্থিত হন সাবেক সংসদ সদস্য রনজিত সরকার। উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে তিনি ৬ মিনিট ৩৩ সেকেন্ড বক্তব্য দেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রের দাবি, রনজিত সরকার সীমান্ত পেরিয়ে ভারতে থেকে বাংলাদেশে এসেছিলেন এবং বক্তব্য শেষে পুনরায় ভারতে ফিরে যান।
ঘটনার পরদিন ৯ নভেম্বর রনজিত সরকার তাঁর ফেসবুক আইডিতে ওই সমাবেশের বক্তব্যের ভিডিও প্রকাশ করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ওই রাতেই সিলেট নগরীর গোপালটিলায় তাঁর নিজ বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে বুধবার সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন পিপিএম জানান, আটক তারা মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে সমাবেশের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
সমাবেশে রনজিত সরকারের পেছনে ব্যানার ধরে রাখা ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ও ৬ নম্বর জামালগঞ্জ উত্তর ইউনিয়নের দক্ষিণ কামলাবাজ গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান রজব আলীর ছেলে ওমর ফারুক (২৫) এবং বেহেলী ইউনিয়নের রাধানগর গ্রামের আবদুল গনীর ছেলে শরীফ মিয়া (৩০) রয়েছেন বলে অভিযোগ উঠেছে।

তাঁদেরসহ সংশ্লিষ্ট অন্যদের গ্রেপ্তারে গভীর রাতে নিজ নিজ বাড়িতে অভিযান চালায় পুলিশ। তবে অভিযানে তাঁদের পাওয়া যায়নি বলে জানা গেছে।

বিশেষায়িত গোয়েন্দা সংস্থার দাবি, গত দেড় মাস ধরে সিলেট নগরীর বিভিন্ন ভাড়া বাসায় সিলেট এবং সুনামগঞ্জের বিভিন্ন থানার মামলার পলাতক আসামিদের গোপন জমায়েত চলছিল। হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে যোগাযোগ করে প্রতিদিন রাতে স্থান পরিবর্তন করে ৫০ থেকে ৬০ জনের জমায়েত হওয়ার অভিযোগ রয়েছে।

জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী বলেন, নিষিদ্ধ সংগঠনের গোপন বৈঠকে অংশ নেওয়া সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তারের ব্যাপারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

এ ঘটনায় জামালগঞ্জসহ সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে তিনি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Verified by MonsterInsights