বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
পূর্বাচল মূল আদিবাসী ও ক্ষতিগ্রস্তদের প্লট বরাদ্দের দাবিতে মহা সড়কে অবস্থান ঠাকুর গাঁও জেলার রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নে ইয়াবাসেবনকারীকে ০৩ মাসের কারাদণ্ডঃ নাগরপুরে এমপি লাভলুর নির্দেশে পূজা উদযাপন ফ্রন্টের মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময়। ওছখালী পুরান বাজারে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে মতবিনিময় সভা মিথ্যা চাঁদাবাজি মামলায় সাংবাদিক আসাদ সবুজের জামিন আগিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদ প্রার্থী গোলাপ মিয়া জনসেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রত্যয় দক্ষিণ গফরগাঁওয়ে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের সভাপতি দীন মোহাম্মদ, কুষ্টিয়া ভেড়ামারাই পানের বরজ পু*ড়ে ছা*ই, ক্ষ*তি পরিমাণ প্রায় ২ লাখ টাকা। চৌদ্দগ্রামে প্রাথমিক বিদ্যালয়ে সিলিং ফ্যান উপহার জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
রুপগঞ্জের আগামী সবুজের ছোঁয়ায় গড়ার উদ্যোগ
/ ১৪ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

রুপগঞ্জের আগামী সবুজের ছোঁয়ায় গড়ার উদ্যোগ

সাইফুল ইসলাম রাজু, স্টাফ রিপোর্টারঃ

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আলোর কাফেলা ইসলামী যুব সংঘ। ‘সবুজের ছোঁয়ায় গড়ি সুন্দর আগামী’ স্লোগানে রোববার (৪ অক্টোবর) দিনব্যাপী উপজেলা সদরের থানা ভবন সংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে রূপগঞ্জ ৬ সমাজের সামাজিক কবরস্থান, ঈদগাহ মাঠ ও রূপগঞ্জ বাইতুন নূর জামে মসজিদ আঙিনায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। পাশাপাশি বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা।

সংগঠনের আহ্বায়ক কাউছার আহমেদের নেতৃত্বে কর্মসূচিতে অংশ নেন স্বেচ্ছাসেবীরা। এ সময় উপস্থিত থেকে তাঁদের উৎসাহ ও দিকনির্দেশনা দেন রূপগঞ্জ বাইতুন নূর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি মোসলে উদ্দিন সালেহি এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিরা।

কর্মসূচি প্রসঙ্গে সংগঠনের আহ্বায়ক কাউছার আহমেদ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও পরিচ্ছন্ন সমাজ গড়তে বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্নতা অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এই উদ্যোগের মাধ্যমে এলাকায় সবুজায়ন বৃদ্ধি এবং পরিচ্ছন্নতার বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে চাই। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।

মাওলানা মুফতি মোসলে উদ্দিন সালেহি বলেন, ইসলাম পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণের প্রতি গুরুত্ব দিয়েছে। গাছ লাগানো সদকায়ে জারিয়ার একটি উত্তম মাধ্যম। একটি গাছ থেকে মানুষ, পশুপাখি ও পরিবেশ উপকৃত হলে এর সওয়াবও অব্যাহত থাকে। তাই নিজেদের চারপাশ পরিচ্ছন্ন রাখা এবং বেশি বেশি গাছ লাগানোর মাধ্যমে সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে। আলোর কাফেলার এ উদ্যোগ আল্লাহ কবুল করুন এবং অন্যদেরও এ ধরনের কল্যাণমূলক কাজে উৎসাহিত করুন এটাই আমাদের প্রত্যাশা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights