বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
পূর্বধলায় কংস নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, জব্দ শ্যালো মেশিন মধুখালিতে জমকালো নৌকাবাইচ ও মাদক বিরোধী কনসার্ট অনুষ্ঠিত ষাঁড় চুরির অভিমোল্লাহাটেযোগ, মামলা না নেওয়ার দাবি চাঁদগ্রাম গোরস্থান মাদ্রাসাই দুই ছাত্র হিফজ খতম ও অভিভাবক সমাবেশ মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে ঐক্যবদ্ধ রাজশাহী প্রেসক্লাবের সাংবাদিকরা। ঠাকুরগাঁও জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়ঃ পূর্বাচল মূল আদিবাসী ও ক্ষতিগ্রস্তদের প্লট বরাদ্দের দাবিতে মহা সড়কে অবস্থান ঠাকুর গাঁও জেলার রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নে ইয়াবাসেবনকারীকে ০৩ মাসের কারাদণ্ডঃ নাগরপুরে এমপি লাভলুর নির্দেশে পূজা উদযাপন ফ্রন্টের মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময়। ওছখালী পুরান বাজারে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে মতবিনিময় সভা
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ডেঙ্গু মহামারী নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা মোটেও সন্তোষজনক নয়: মুহাম্মদ হাফিজুর রহমান
/ ১১ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ২:০৪ পূর্বাহ্ন

ডেঙ্গু মহামারী নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা মোটেও সন্তোষজনক নয়: মুহাম্মদ হাফিজুর রহমান

মোঃ মাহবুবুর রহমান,
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারী মুহাম্মদ হাফিজুর রহমান বলেছেন, ডেঙ্গু মহামারী নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা মোটেও সন্তোষজনক নয়। এডিস মশার বিস্তার রোধ এবং ডেঙ্গু রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত দেশব্যাপী ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উপলক্ষ্যে মঙ্গলবার (০৬ অক্টোবর) সকালে সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের উদ্যোগে গণসচেতনতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোনারগাঁও থানা কর্মপরিষদ সদস্য মাওলানা এনায়েত হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সচেতনতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাঁচপুর ইউনিয়নের সেক্রেটারী নাজিম উদ্দিন, আবু মূসা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, ডেঙ্গু সারাদেশে ভয়াবহ আকার ধারণ করেছে। সরকারের পক্ষ থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানসহ মশার ওষুধ ছিটানোর কার্যক্রম আদৌ সন্তোষজনক নয়। হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের ভিড় এত বেশি যে কোনো হাসপাতালেই সিট খালি পাওয়া যাচ্ছে না। প্রয়োজনে অস্থায়ী ক্যাম্প করে ডেঙ্গু রোগীদের চিকিৎসা নিশ্চিত করার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি জনগণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং মশার ওষুধ ছিটানো কার্যক্রমের উদ্বোধন করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights