বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
গর্ভবতী সেজে সোহরাওয়ার্দী উদ্যানে আনিকার মাদকের রাজত্ব কক্সবাজারে হাম-রুবেলা প্রতিরোধ ও টিকাদান কর্মসূচি সফলে কর্মশালা অনুষ্ঠিত চিলমারীতে “চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট” অনুষ্ঠিত হয়েছে যুক্তরাজ্যে জননেতা মাইনুল আলম খান কনক এর নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘ফ্রাইজি’র শুভ উদ্বোধন। চৌদ্দগ্রামে মৌজা ও প্লটভিত্তিক ডিজিটাল ভূমি জোনিং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা গাইবান্ধায় জেন্ডার সমতা ও বৈষম্য নিরসনে নাগরিক প্ল্যাটফর্মের সভা নাগরপুরে ৫টি গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী রাসেল গ্রেফতার পূর্বধলায় কংস নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, জব্দ শ্যালো মেশিন মধুখালিতে জমকালো নৌকাবাইচ ও মাদক বিরোধী কনসার্ট অনুষ্ঠিত ষাঁড় চুরির অভিমোল্লাহাটেযোগ, মামলা না নেওয়ার দাবি
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
মধুখালিতে জমকালো নৌকাবাইচ ও মাদক বিরোধী কনসার্ট অনুষ্ঠিত
/ ৪ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৮:৫৮ পূর্বাহ্ন

মধুখালিতে জমকালো নৌকাবাইচ ও মাদক বিরোধী কনসার্ট অনুষ্ঠিত

মোঃ মেহেদী হাসান (ফরিদপুর)প্রতিনিধি:

“মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের মধুখালীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ও মাদকবিরোধী কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৭ অক্টোবর) বিকালে উপজেলার কামারখালী ব্রিজ সংলগ্ন গড়াই নদীতে জমকালো এই নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এছাড়াও পাশেই কামারখালি বাজারে মাদক বিরোধী কনসার্ট অনুষ্ঠিত হয়। নৌকাবাইচ ও কনসার্ট ঘিরে নদীর দুই পাড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

আয়োজক কমিটির প্রধান মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান সাংবাদিকদের জানান, দীর্ঘদিন পর মধুখালিতে নৌকাবাইচের আয়োজন করা হয়েছে। পাশাপাশি মাদকবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে অনুষ্ঠিত হবে মাদকবিরোধী কনসার্ট। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখা এবং একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধিই এ আয়োজনের মূল উদ্দেশ্য। আজকের অনুষ্ঠান ঘিরে নদীর দুইপাড়ে যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।

নৌকাবাইচ শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজি।

উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পথিক দত্ত, উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাধারণ সম্পাদক আব্দুল আলী মানিক, কামারখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান, মধুখালি উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মিজানুর রহমান সরদার প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights