বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
পূর্বধলায় কংস নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, জব্দ শ্যালো মেশিন মধুখালিতে জমকালো নৌকাবাইচ ও মাদক বিরোধী কনসার্ট অনুষ্ঠিত ষাঁড় চুরির অভিমোল্লাহাটেযোগ, মামলা না নেওয়ার দাবি চাঁদগ্রাম গোরস্থান মাদ্রাসাই দুই ছাত্র হিফজ খতম ও অভিভাবক সমাবেশ মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে ঐক্যবদ্ধ রাজশাহী প্রেসক্লাবের সাংবাদিকরা। ঠাকুরগাঁও জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়ঃ পূর্বাচল মূল আদিবাসী ও ক্ষতিগ্রস্তদের প্লট বরাদ্দের দাবিতে মহা সড়কে অবস্থান ঠাকুর গাঁও জেলার রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নে ইয়াবাসেবনকারীকে ০৩ মাসের কারাদণ্ডঃ নাগরপুরে এমপি লাভলুর নির্দেশে পূজা উদযাপন ফ্রন্টের মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময়। ওছখালী পুরান বাজারে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে মতবিনিময় সভা
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
নেত্রকোনায় বর্ণাঢ্য আয়োজনে শিক্ষক দিবস পালিত
/ ৭ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ২:১২ পূর্বাহ্ন

নেত্রকোনায় বর্ণাঢ্য আয়োজনে শিক্ষক দিবস পালিত

শংকর চন্দ্র সরকার, নেত্রকোনা জেলা প্রতিনিধি :

শিক্ষকদের মর্যাদা ও অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে নেত্রকোণায় নানা আয়োজনে পালিত হয়েছে শিক্ষক দিবস। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, শিক্ষক সংবর্ধনা এবং শিক্ষার্থীদের শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

সোমবার সকাল থেকে জেলা ও উপজেলা প্রশাসন, শিক্ষা বিভাগ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষা বিভাগের কর্মকর্তা, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

দুপুরে জেলা শহরের মোক্তারপাড়ায় পাবলিক হল মিলনায়তনে জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবীর আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।

সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মুনমুন জাহান লিজা, অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার, নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিজা খাতুনসহ শিক্ষা বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।বক্তারা বলেন, একটি জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকদের যথাযথ মর্যাদা ও সম্মান নিশ্চিত করতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।তাঁরা আরও বলেন, শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করা জরুরি। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights