সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ফরিদপুরের নগরকান্দা ও আলফাডাঙ্গায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, বাতিল ও তদন্তের দাবি কুড়িগ্রাম পৌরসভার জয়জয়কার, জেলা প্রশাসক গোল্ডকাপের সেমিফাইনালে নদীভাঙনে নিঃস্ব বিধবা আছিয়া বেগম, জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন! কুলতলিতে ১৯০টি সৌর পথবাতির ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মাননীয় বনমন্ত্রী শ্রী মনোজ কুমার ওরাং দুর্গাপূজায় সম্প্রীতি ও মানবতার বার্তা, কুড়িগ্রামে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ কুড়িগ্রামে শিক্ষানবিশ এএসপি আসাদ আহম্মেদ রনিকে বিদায় সংবর্ধনা নড়াইল সদর থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার ও ৫০ বোতল এস্কাফসহ গ্রেপ্তার ভোটের প্রচারণায় আড়াল জুলাই স্মৃতিস্তম্ভ, ঠাকুরগাঁওয়ে ক্ষোভ ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক শার্শা উপজেলার ৩২টি দুর্গাপূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের আর্থিক অনুদান প্রদান ও সার্বিক নিরাপত্তার আশ্বাস
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
দুর্গাপূজায় নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় পাশে থাকবে কুড়িগ্রাম বিএনপি।
/ ১১ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

দুর্গাপূজায় নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় পাশে থাকবে কুড়িগ্রাম বিএনপি।
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
১০অক্টোবর শনিবার বেকেলে জেলা পরিষদ হল রুমে কুড়িগ্রাম জেলা আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে উদ্‌যাপনে সর্বাত্মক সহযোগিতার ঘোষণা দিয়েছে কুড়িগ্রাম জেলা বিএনপি। পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন নেতারা।
শনিবার সন্ধ্যায় জেলা পরিষদের সভাকক্ষে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় ও আলোচনা সভায় এ ঘোষণা দেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। দেশের জন্মলগ্ন থেকেই সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন। এই ঐতিহ্য অক্ষুণ্ন রাখা সবার দায়িত্ব। শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে বিএনপির নেতাকর্মীরা পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতায় পাশে থাকবেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই সভায় বক্তব্য প্রদান করেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উমর ফারুক, কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, বিএনপি নেতা ও কুড়িগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল আজিজ, শহীদুজ্জামান সাজু, জুয়েল আহমেদ,আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আজিজুল হক, ইদ্রিস আলী, মোল্লা দুলাল,এলিজ,জেলা বিএনপির ও হেলাল আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা যেন নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে লক্ষ্যে প্রতিটি পূজামণ্ডপ এলাকায় বিশেষ নজরদারি ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। একই সঙ্গে স্থানীয় নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় দায়িত্বশীল ভূমিকা পালন এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকার আহ্বান জানান তাঁরা।
সভায় নেতারা ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, পারস্পরিক শ্রদ্ধাবোধ জোরদার এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভায় কুড়িগ্রাম জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights