
ঠাকুর গাঁও জেলায় ১০ অক্টোবর ২০২৬ইং তারিখে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ হয়ঃ
আকতারুল হক প্রধান
স্টাফ রিপোর্টার
ঠাকুর গাঁও।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল, পীরগঞ্জ ও হরিপুর উপজেলায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রাণীশংকৈল উপজেলায় আয়োজিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রফিকুল হক। পীরগঞ্জ উপজেলায় উপস্থিত ছিলেন উপপরিচালক, স্থানীয় সরকার, ঠাকুরগাঁও এবং হরিপুর উপজেলায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ঠাকুরগাঁও।
প্রশিক্ষণে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ, তথ্য যাচাই-বাছাই এবং দায়িত্বপ্রাপ্ত তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
ফ্যামিলি কার্ড কার্যক্রমের সফল বাস্তবায়নে উপযুক্ত উপকারভোগী নির্বাচন, নির্ভুল তথ্য সংগ্রহ এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।





