সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ফরিদপুরের নগরকান্দা ও আলফাডাঙ্গায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, বাতিল ও তদন্তের দাবি কুড়িগ্রাম পৌরসভার জয়জয়কার, জেলা প্রশাসক গোল্ডকাপের সেমিফাইনালে নদীভাঙনে নিঃস্ব বিধবা আছিয়া বেগম, জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন! কুলতলিতে ১৯০টি সৌর পথবাতির ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মাননীয় বনমন্ত্রী শ্রী মনোজ কুমার ওরাং দুর্গাপূজায় সম্প্রীতি ও মানবতার বার্তা, কুড়িগ্রামে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ কুড়িগ্রামে শিক্ষানবিশ এএসপি আসাদ আহম্মেদ রনিকে বিদায় সংবর্ধনা নড়াইল সদর থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার ও ৫০ বোতল এস্কাফসহ গ্রেপ্তার ভোটের প্রচারণায় আড়াল জুলাই স্মৃতিস্তম্ভ, ঠাকুরগাঁওয়ে ক্ষোভ ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক শার্শা উপজেলার ৩২টি দুর্গাপূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের আর্থিক অনুদান প্রদান ও সার্বিক নিরাপত্তার আশ্বাস
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ফরিদপুরের নগরকান্দা ও আলফাডাঙ্গায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, বাতিল ও তদন্তের দাবি
/ ৫ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

ফরিদপুরের নগরকান্দা ও আলফাডাঙ্গায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, বাতিল ও তদন্তের দাবি
মামুন মিঞা, ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দা ও আলফাডাঙ্গায় সার ডিলার নিয়োগ নিয়ে অনিয়ম, অস্বচ্ছতা ও অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। নিয়োগপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন বঞ্চিত আবেদনকারী ও বিএনপি নেতৃবৃন্দ। কোথাও নিয়োগ বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন করে নিয়োগের দাবিও উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ফরিদপুরের নগরকান্দায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন অর্ধশতাধিক বঞ্চিত আবেদনকারী।
রোববার নগরকান্দা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন শাহীন মুন্সী। অভিযোগকারীদের দাবি, সরকারি নীতিমালার শর্ত পূরণ করেও তাঁরা ডিলারশিপ পাননি। বরং যোগ্যতার পরিবর্তে রাজনৈতিক পরিচয় ও অর্থ লেনদেনকে প্রাধান্য দেওয়া হয়েছে।
কাইচাইল, ডাঙ্গী, লস্করদিয়া, রামনগর ও ফুলসুতি ইউনিয়নে ডিলার নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। নিয়োগপ্রক্রিয়ার নিরপেক্ষ তদন্ত ও অনিয়ম প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান আবেদনকারীরা।

এদিকে, আলফাডাঙ্গায় সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির নেতৃবৃন্দ। সম্প্রতি আলফাডাঙ্গা বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নিয়োগপ্রক্রিয়ায় অনিয়ম, অস্বচ্ছতা ও ঘুষ-বাণিজ্যের অভিযোগ তোলা হয়।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, আওয়ামী লীগের নেতাকর্মীদের ডিলারশিপ পাইয়ে দিতে বিএনপির একটি অংশ আর্থিক লেনদেনের মাধ্যমে সহযোগিতা করেছে। এ সময় আলফাডাঙ্গা, টগরবন্দ, বানা ও পাঁচুড়িয়া ইউনিয়নে নিয়োগ পাওয়া কয়েকজনের রাজনৈতিক পরিচয় ও যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন নেতৃবৃন্দ।
তাঁদের দাবি, সার বিতরণে অনিয়ম ও কালোবাজারি হলে ক্ষতিগ্রস্ত হন সাধারণ কৃষক। তাই প্রার্থীদের যোগ্যতা, অভিজ্ঞতা ও অতীত কার্যক্রম যাচাই করে স্বচ্ছ প্রক্রিয়ায় ডিলার নিয়োগ দিতে হবে।

তবে নগরকান্দায় ওঠা অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিনের দাবি, প্রতিটি ইউনিয়ন থেকে তিনজন করে যোগ্য প্রার্থীর নাম মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। যাচাই-বাছাই শেষে মন্ত্রণালয় যাঁদের যোগ্য মনে করেছে, তাঁদের নিয়োগ দিয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিমও জানিয়েছেন, চার সদস্যের তদন্ত কমিটির মাধ্যমে আবেদন যাচাই করে যোগ্য প্রার্থীদের তালিকা পাঠানো হয়েছে। অন্যদিকে, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও লস্করদিয়া ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার নিয়োগপ্রক্রিয়ায় নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন।

সার ডিলার নিয়োগ নিয়ে ওঠা এসব অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং অনিয়ম প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারীরা। একই সঙ্গে কৃষকদের স্বার্থ রক্ষায় সার ডিলার নিয়োগ ও সার বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তাঁরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights