বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ শূন্য আসনের নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ঃ রাণীশংকৈলে উপজেলা দূর্যোগ ব্যবস্হাপনা কমিটির সাথে স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাষ্টার (এসওডি) সংবেদনশীল সভা অনুষ্ঠিত হয়ঃ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় দারুল মাজিদ মাহমুদিয়া মাদ্রাসার তিন শিক্ষার্থীর সাফল্য শার্শার বাগআঁচড়া বাজারে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঈদগাঁওতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের জনসচেতনতামূলক কর্মসূচি নাগরপুরে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন এমপি লাভলু চিলমারীতে “প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বসতবাড়িতে, সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন” প্রশিক্ষণ অনুষ্ঠিত পলাশবাড়ীতে বেশি দামে এলপিজি বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা সাদুল্লাপুরে গ্যাসের বাজার তদারকিতে মোবাইল কোর্ট, সতর্ক ব্যবসায়ীরা সোনারগাঁয়ে ফ্লাইওভার ব্রিজের দাবিতে মানববন্ধন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
গাইবান্ধায় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে শোভাযাত্রা
/ ১৮ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৯:৩৬ পূর্বাহ্ন

গাইবান্ধায় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে শোভাযাত্রা

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর
মন্ডল:

গাইবান্ধায় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রাটি বের করা হয়। এতে সরকারি দপ্তরের কর্মকর্তা, বেসরকারি এনজিও প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান। সভাটি সঞ্চালনা করেন শিরিন আক্তার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নার্গিস জাহান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটু, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় বাল্যবিবাহ প্রতিরোধ, কন্যাশিশুর উচ্চশিক্ষা নিশ্চিতকরণ এবং নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, বাল্যবিবাহ কন্যাশিশুর শিক্ষা ও স্বাভাবিক বিকাশে বাধা সৃষ্টি করে। এ সমস্যা প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। কন্যাশিশুর অধিকার সুরক্ষা, নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের মাধ্যমে তাদের সম্ভাবনার বিকাশ ঘটাতে হবে।
তারা আরও বলেন, কন্যাশিশুরা উপযুক্ত শিক্ষা ও সুযোগ পেলে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এজন্য বাল্যবিবাহ বন্ধে সচেতনতা সৃষ্টি এবং কন্যাশিশুদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights