সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
কুড়িগ্রামে বিএনপি নেতাদের সঙ্গে মার্কিন দূতাবাস কর্মকর্তার মতবিনিময় হিমছড়ি ঢালার ডাকাতি: সন্দেহভাজনকে থানায় হস্তান্তর সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, বিএনপির পদ দাবি চুন্নুর; দল বলছে, সাধারণ সদস্যও নন রাজশাহী তানোর পৌরসভার আমশো মথুরাপুর নিবাসী,,না ফেরার দেশে চলে গেলেন,ভারপ্রাপ্ত অধ্যক্ষ, এরফান আলী সরকার। ইসলামপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ১৪ নভেম্বর নির্বাচন কেক কাটা উৎসব ও মিডিয়া কর্মীদের আড্ডা’র মাধ্যমে চৌদ্দগ্রামে নয়া দিগন্ত’র ২২তম বর্ষপূর্তি পালন ধামইরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ মামুনুর রশিদ মামুন গাইবান্ধায় জমে উঠেছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা তালামীযে ইসলামিয়া বিশ্বনাথ উত্তর উপজেলাধীন তেলিকোনা আঞ্চলিক শাখার পরিচিতি সভা সম্পন্ন। তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ উপজেলা, পৌর, মাদরাসা ও কলেজ শাখার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
কুড়িগ্রামে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার-২৩.১০.২৬
/ ৬ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৪:৩৭ পূর্বাহ্ন

কুড়িগ্রামে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার-২৩.১০.২৬

মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে এক কিশোরীকে ধর্ষণের মামলার প্রধান আসামি হৃদয় হাসান ওরফে রাকিবকে (১৯) ঢাকার দারুস সালাম এলাকা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় এসআরবির সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) (ভারপ্রাপ্ত) মুহম্মদ মনিরুজ্জামানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডেলটা হাসপাতালের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাকিব কুড়িগ্রামের উলিপুর উপজেলার নন্দুনেফড়া গ্রামের রানু মিয়ার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই কিশোরীর সঙ্গে রাকিবের প্রেমের সম্পর্ক ছিল। গত ৩০ জুন দেখা করার কথা বলে রাকিব তাঁকে কাজির মসজিদ হাফিজিয়া মাদ্রাসায় যেতে বলেন। সেখানে রাত ২টার দিকে মাদ্রাসার শিক্ষক ও মামলার অপর আসামি শহিদুল ইসলাম ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
এ সময় চিৎকার শুনে রাকিব সেখানে উপস্থিত হন। পরে ওই কিশোরীকে মাদ্রাসার অন্য একটি কক্ষে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় কিশোরীর দাদা বাদী হয়ে উলিপুর থানায় ধর্ষণের মামলা করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩, রংপুরের সদর কোম্পানি এবং এসআরবি-৪, সিপিসি-২, মিরপুর ক্যাম্পের যৌথ দল ঢাকার দারুস সালাম থানাধীন ডেলটা হাসপাতালের সামনে অভিযান চালিয়ে রাকিবকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights