
তালামীযে ইসলামিয়া বালাগঞ্জ উপজেলা ও চান্দাইরপাড়া ফাযিল মাদ্রাসা শাখার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা
অনুষ্ঠিত।
আল আমিন সুমন আহমদ
সিলেট প্রতিনিধি
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বালাগঞ্জ উপজেলা ও চান্দাইরপাড়া ফাযিল মাদ্রাসা শাখার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর, ২০২৬ ঈসায়ী, শনিবার, সকাল ১০টা থেকে ইসলামিয়া মোহাম্মদিয়া আলিম মাদ্রাসার হলরুমে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা মুফতি বেলাল আহমদ।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক জুবেল আহমদ।
কর্মশালায় বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন সংগঠনের কেন্দ্রীয় সহ স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক হোসাইন আহমদ, বালাগঞ্জ উপজেলা আল ইসলাহ সহ সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন তালুকদার, লতিফিয়া ক্বারী সোসাইটি বালাগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা তৌরিছ আলী, সংগঠনের সিলেট পশ্চিম জেলা সহ সাংগঠনিক সম্পাদক মারুফ আলম তালুকদার মিজু।
সংগঠনের বালাগঞ্জ উপজেলা সভাপতি রেদওয়ান আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাহেল আহমেদ এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পশ্চিম জেলা শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শেখ জুবায়ের আহমদ, বালাগঞ্জ উপজেলার সাবেক সাধারণ সম্পাদক মির্জা হাবিবুর রহমান ইমাদ।
প্রশিক্ষণ কর্মশালা শেষে সদস্য স্তর উন্নয়ন প্রত্যাশীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়।





