বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
বিশ্বমঞ্চে কুরআনের প্রতিযোগিতায় তৃতীয়, বালিয়াডাঙ্গীতে আশরাফীকে সংবর্ধনা বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া খাজাঞ্চী পশ্চিম ইউনিয়ন শাখার মাসিক সভা সম্পন্ন। রামপালে তারেক রহমানের আগমন উপলক্ষে মল্লিক জুবায়ের হোসেনের নেতৃত্বে আনন্দ মিছিল ও সমাবেশ নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা গাজীপুরে শ্রমিক আন্দোলনে প্রাণ গেল গোবিন্দগঞ্জের তোফিকের! ন্যায্য মজুরির দাবিতে রক্ত ঝরল তরুণ শ্রমিকের কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১১৭০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩, একজনের বিরুদ্ধে ২০ মাদক মামলা। বুড়িচংয়ে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ যশোরের চৌগাছায় সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের ৮ তম মৃত্যুবার্ষিকীতে খাবারন বিতরণ। বেনাপোলে ১৭ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করেছে-বিজিবি ‎বেলকুচিতে ৯৬ ব্যাচের উদ্যোগে তালবীজ রোপণ, মাদকবিরোধী আলোচনা সভা
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
নাগরপুর বাজার বণিক সমিতির বর্তমান কমিটি বিলুপ্ত, নির্বাচনকালীন সময়ের জন্য আহবায়ক কমিটি গঠন
/ ১০ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৭:০০ পূর্বাহ্ন

নাগরপুর বাজার বণিক সমিতির বর্তমান কমিটি বিলুপ্ত, নির্বাচনকালীন সময়ের জন্য আহবায়ক কমিটি গঠন

রামকৃষ্ণ সাহা রামা টাঙ্গাইল জেলা প্রতিনিধি

টাঙ্গাইলের নাগরপুরে আসন্ন নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনকে সামনে রেখে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে নির্বাচনকালীন সময়ে বণিক সমিতির কার্যক্রম পরিচালনার জন্য একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে করে বহুল প্রতীক্ষিত নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচন আয়োজনের কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে গেল।

মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) নাগরপুর বাজার বণিক সমিতির সভাপতি আক্তারুজ্জামান বকুল, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলাম সহ কমিটির সকল সদস্য স্বেচ্ছায় নিজ নিজ পদ থেকে অব্যাহতি গ্রহণের পত্র নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা মোঃ কুদরত আলীর কাছে জমা দেন। পরবর্তীতে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

নির্বাচনকালীন সময়ে নাগরপুর বাজার বণিক সমিতির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। উক্ত গঠিত আহবায়ক কমিটিতে আহবায়কের দায়িত্ব পালন করবেন নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কুদরত আলী এবং সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন সদ্য বিলুপ্ত কমিটির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলাম।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২৩ নভেম্বর ২০২৬ নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ব্যবসায়ীদের প্রত্যাশা, একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচিত হবে।

এদিকে, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য জননেতা মোঃ রবিউল আওয়াল লাভলু, এমপির দিকনির্দেশনায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনী কার্যক্রম এগিয়ে নেওয়ার উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে।

এ বিষয়ে নাগরপুর বাজারে ব্যবসায়ীরা টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য জননেতা মোঃ রবিউল আওয়াল লাভলু, এমপি এবং নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা মোঃ কুদরত আলীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নাগরপুর বাজারের ব্যবসায়ী সমাজের মধ্যে এখন আসন্ন নির্বাচনকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। সকলের প্রত্যাশা, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়ে ব্যবসায়ীদের প্রত্যাশা পূরণে সক্ষম একটি নতুন নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Verified by MonsterInsights