বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
বিশ্বমঞ্চে কুরআনের প্রতিযোগিতায় তৃতীয়, বালিয়াডাঙ্গীতে আশরাফীকে সংবর্ধনা বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া খাজাঞ্চী পশ্চিম ইউনিয়ন শাখার মাসিক সভা সম্পন্ন। রামপালে তারেক রহমানের আগমন উপলক্ষে মল্লিক জুবায়ের হোসেনের নেতৃত্বে আনন্দ মিছিল ও সমাবেশ নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা গাজীপুরে শ্রমিক আন্দোলনে প্রাণ গেল গোবিন্দগঞ্জের তোফিকের! ন্যায্য মজুরির দাবিতে রক্ত ঝরল তরুণ শ্রমিকের কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১১৭০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩, একজনের বিরুদ্ধে ২০ মাদক মামলা। বুড়িচংয়ে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ যশোরের চৌগাছায় সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের ৮ তম মৃত্যুবার্ষিকীতে খাবারন বিতরণ। বেনাপোলে ১৭ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করেছে-বিজিবি ‎বেলকুচিতে ৯৬ ব্যাচের উদ্যোগে তালবীজ রোপণ, মাদকবিরোধী আলোচনা সভা
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
সভাপতির পদ ছাড়তে ফোনে হুমকি, অডিও ফাঁসের পর বিসিডিএসে উত্তেজনা
/ ৩৩ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৯:৩৪ অপরাহ্ন

সভাপতির পদ ছাড়তে ফোনে হুমকি, অডিও ফাঁসের পর বিসিডিএসে উত্তেজনা

মোঃ নুর আলম সিদ্দীক
জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও।

বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতিকে পদত্যাগে বাধ্য করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সদস্য আবু তাহেরের বিরুদ্ধে। এ ঘটনায় ফোনালাপের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

গত রোববার (১ নভেম্বর) মুঠোফোনে বর্তমান সভাপতি ডা. মো. ইহসানুল ইসলাম (ইহসান)-কে পদ ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। ছড়িয়ে পড়া অডিওতে আবু তাহেরকে বলতে শোনা যায়, ‘আপনি দায়িত্ব ছেড়ে দেন, না হলে সব হারাবেন। তা না হলে স্বঘোষিত সভাপতি হিসেবে ঘোষণা দেব।’

সংগঠনটির সংশ্লিষ্টদের দাবি, বিসিডিএসের গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় কমিটি জেলা কমিটি অনুমোদন ও পদায়ন করে থাকে। স্থানীয়ভাবে একক সিদ্ধান্তে সভাপতি বা অন্য কোনো পদ ঘোষণা করার সুযোগ নেই।

এদিকে মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে কয়েকজন সদস্যকে সঙ্গে নিয়ে জেলা শহরের কালীবাড়িতে অবস্থিত বিসিডিএস ঠাকুরগাঁও জেলা শাখার কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন করেন আবু তাহের। সেখানে তিনি বর্তমান সভাপতির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। একই সঙ্গে ফোনালাপের অডিও প্রচার করায় স্থানীয় সংবাদকর্মীদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যান তিনি।

এ বিষয়ে বিসিডিএস ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি ডা. মো. ইহসানুল ইসলাম (ইহসান) বলেন, আবু তাহের কার্যনির্বাহী কমিটির ১০ নম্বর সদস্য। বেশ কিছুদিন ধরে তিনি সহসভাপতি হওয়ার দাবি জানিয়ে আসছিলেন। বিষয়টি কেন্দ্রীয় কমিটির মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছিল। কিন্তু হঠাৎ ফোন করে তিনি সভাপতির পদ ছেড়ে তাঁকে সভাপতি করার দাবি জানান এবং হুমকি দেন। তাঁর দাবি না মানায় এখন তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলা হচ্ছে।

তিনি আরও বলেন, বিষয়টি গঠনতন্ত্রবিরোধী। সংগঠনকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টার অভিযোগে মির্জা আবু তাহেরসহ কয়েকজনের বিরুদ্ধে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে কেন্দ্রীয় কমিটিতে সিদ্ধান্ত পাঠানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে তা দ্রুত পাঠানো হবে।

বিসিডিএস কার্যালয়ের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সভাপতি। তিনি বলেন, কার্যালয়ে গুরুত্বপূর্ণ দাপ্তরিক নথিপত্র ও বিভিন্ন মালামাল রয়েছে। সেখানে হামলার আশঙ্কা করছেন তাঁরা। এ কারণে জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বিগত সরকারের সময় থেকে কেন্দ্রীয় কমিটির অনুমোদিত জেলা কমিটির মাধ্যমে নিয়মিত সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। তবে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে সংগঠনের অভ্যন্তরে বিরোধ ও উত্তেজনা তৈরি হয়েছে।

এ ঘটনায় সংগঠনের নেতাকর্মী ও স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে। তবে অভিযোগের বিষয়ে আবু তাহেরের বক্তব্য পাওয়া গেলে তা-ও প্রকাশ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Verified by MonsterInsights