বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
গাইবান্ধার রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক, সেবার মান ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বারোপ ধানের রোগ সৃষ্টিকারী নতুন ব্যাকটেরিয়া আবিষ্কার নোবিপ্রবির গবেষক দলের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডাকা ধর্মঘটের প্রতিবাদে সোনারগাঁয়ে যুবদলের বিক্ষোভ মিছিল চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আদনানস ও আনমল কাপ ‘১ম নারী হকি টুর্নামেন্ট ২০২৬’ সিলেট জেলার সমাপনী ও পুরস্কার বিতরণ পলাশবাড়ীতে আন্তঃহাইস্কুল ফুটবল লীগের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার আহ্বান আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কটিয়াদীতে বিএনপির মিছিল ও সমাবেশ। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের সাত সর্বোচ্চ ক্যাটাগরিতে নিবন্ধিত মৌলভীবাজারের প্রকৌশলী আবুল কাশেম দিনাজপুর জেলা জামায়াতের নতুন আমীর ড. এনামুল হকের শপথ গ্রহণ সম্পন্ন নেতাকর্মীদের শপথের অঙ্গীকার অনুযায়ী দায়িত্ব পালনের আহ্বান মাওলানা আবদুল হালিমের দিনাজপুর | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ড, অসুস্থ ৭৭ শিক্ষার্থী হাসপাতালে, আইসিইউতে ৪
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
শ্রীপুরে জমি বিরোধের জেরে ভয়ংকর হামলা! দা-লাঠি নিয়ে কুপিয়ে জখম, ৪৫ হাজার টাকা লুটের অভিযোগ
/ ১১ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৬:৩১ পূর্বাহ্ন

শ্রীপুরে জমি বিরোধের জেরে ভয়ংকর হামলা! দা-লাঠি নিয়ে কুপিয়ে জখম, ৪৫ হাজার টাকা লুটের অভিযোগ

গাজীপুর শ্রীপুর প্রতিনিধি :আল আমিন খান

গাজীপুরের শ্রীপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে হামলা, কুপিয়ে জখম ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. রবিন সরকার (৩৫) নামের এক ব্যক্তি শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের খোজেখানী এলাকার রবিন সরকারের সঙ্গে একই এলাকার কয়েকজনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে তাঁকে বিভিন্ন সময় ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।
লিখিত অভিযোগ অনুযায়ী, আহ ৯ নভেম্বর দুপুর আনুমানিক ১২টার দিকে বাড়ির পাশের জমিতে কাজ শেষে ফেরার পথে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র, দা ও লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলা চালায়। এ সময় তাঁকে এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয় বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা তাঁকে হত্যার উদ্দেশ্যে আঘাত করে এবং তাঁর কাছে থাকা শ্রমিকদের বিল পরিশোধের জন্য রাখা ৪৫ হাজার টাকা নিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা দেন।
এ ঘটনায় রবিন সরকার মো. লিটন সরকারসহ কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশের বক্তব্য পাওয়া গেলে সংবাদে যুক্ত করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Verified by MonsterInsights