বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
গাইবান্ধার রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক, সেবার মান ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বারোপ ধানের রোগ সৃষ্টিকারী নতুন ব্যাকটেরিয়া আবিষ্কার নোবিপ্রবির গবেষক দলের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডাকা ধর্মঘটের প্রতিবাদে সোনারগাঁয়ে যুবদলের বিক্ষোভ মিছিল চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আদনানস ও আনমল কাপ ‘১ম নারী হকি টুর্নামেন্ট ২০২৬’ সিলেট জেলার সমাপনী ও পুরস্কার বিতরণ পলাশবাড়ীতে আন্তঃহাইস্কুল ফুটবল লীগের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার আহ্বান আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কটিয়াদীতে বিএনপির মিছিল ও সমাবেশ। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের সাত সর্বোচ্চ ক্যাটাগরিতে নিবন্ধিত মৌলভীবাজারের প্রকৌশলী আবুল কাশেম দিনাজপুর জেলা জামায়াতের নতুন আমীর ড. এনামুল হকের শপথ গ্রহণ সম্পন্ন নেতাকর্মীদের শপথের অঙ্গীকার অনুযায়ী দায়িত্ব পালনের আহ্বান মাওলানা আবদুল হালিমের দিনাজপুর | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ড, অসুস্থ ৭৭ শিক্ষার্থী হাসপাতালে, আইসিইউতে ৪
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ঈদগাঁও বাজারের ৪৬ ভূমি মালিকের রিট, হাইকোর্টের যে আদেশ
/ ৮ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৬:৩৫ পূর্বাহ্ন

ঈদগাঁও বাজারের ৪৬ ভূমি মালিকের রিট, হাইকোর্টের যে আদেশ

কক্সবাজার প্রতিনিধি।

ঈদগাঁও বাজারের উচ্ছেদ নোটিশে হাইকোর্টের স্থিতাবস্থা, চার সপ্তাহের রুল জারি
মোঃ রেজাউল করিম (ঈদগাঁও), কক্সবাজার।
কক্সবাজারের বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারে প্রদত্ত উচ্ছেদ নোটিশকে চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে। পিটিশনের প্রেক্ষিতে আদালত চার সপ্তাহের রুল জারি করেন এবং তিন মাসের স্থিতাবস্থার আদেশ দেন।
৮ নভেম্বর মহামান্য হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এ আদেশ দেয়া হয়। আদেশের ফলে উচ্ছেদ নোটিশের কার্যকারিতা অন্তর্বর্তী কালীন সময়ের জন্য ঝুলে গেল।

জানা গেছে, ঈদগাঁও বাজার কেন্দ্রিক ভূমি মালিক সমিতির ৪৬ জনকে তাদের স্থাপনা সরিয়ে নিতে ১০ অক্টোবর ২০২৬ তারিখে উচ্ছেদ নোটিশ দিয়েছিলেন কক্সবাজার সদরের সহকারী কমিশনার (ভূমি)। নোটিশে ১৫ দিনের মধ্যে তাদের স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছিল।
এ ধরনের নোটিশ বাজারের আরো প্রায় ২ শতাধিক জনকে দেয়া হয়েছিল বলে জানা গেছে। উক্ত নোটিশকে চ্যালেঞ্জ করে গত রবিবার সুপ্রিম কোর্টের মহামান্য হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দাখিল করা হয়। রিট পিটিশন নম্বর ১৫১৩৬/২০২৬। পিটিশনকারীদের পক্ষের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইন উপস্থাপনের জন্য আদালত মামলাটির শুনানি এক সপ্তাহের জন্য মুলতবি করেন। এর প্রেক্ষিতে সংশ্লিষ্ট আইনজীবী মামলাটি মহামান্য হাইকোর্ট বিভাগে শুনানির জন্য অপেক্ষমান আছে মর্মে সনদ ইস্যু করেন।
রিট পিটিশন দায়ের করেন ঈদগাঁও বাজার ভূমি মালিক সমিতির সাধারণ সম্পাদক কামরুল এহেসান বাবু সহ ৪৬ জন। সহকারি কমিশনার (ভূমি) কর্তৃক নোটিশ প্রদান এখতিয়ার বহির্ভূত উল্লেখ করে তথা নোটিশকে চ্যালেঞ্জ করে রিট পিটিশনটি দাখিল করা হয়।
পিটিশনে বিবাদী করা হয়েছে সরকারের ভূমি মন্ত্রণালয়, কক্সবাজারের জেলা প্রশাসক, ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কক্সবাজার সদরের সহকারী কমিশনার (ভূমি) কে।
৮ নভেম্বর রবিবার সকাল সাড়ে ১১ টায় মহামান্য হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এর শুনানি হয়।
বিচারপতি তৌফিক এনাম এবং বিচারপতি মাহমুদ হাসানের সমন্বয়ে দ্বৈত বেঞ্চটি গঠিত।
এদিন মহামান্য আদালত শুনানি শেষে চার সপ্তাহের রুল ইস্যু করেন এবং তিন মাসের স্থিতাবস্থার আদেশ প্রদান করেন।
বাদী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট আমির হোসেন ও ব্যারিস্টার উজ্জ্বল হোসেন।
অন্যদিকে বিবাদী পক্ষে ছিলেন সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল ফয়সাল সিদ্দিকী।

জানতে চাইলে হাইকোর্ট বিভাগের আইনজীবী ব্যারিস্টার উজ্জ্বল হোসেন জানান, হাটবাজার ব্যবস্থাপনা আইন ২০২৩ ও হাটবাজার ব্যবস্থাপনা বিধিমালা ২০২৫ অনুসারে সহকারী কমিশনার (ভূমি)- র এ ধরনের উচ্ছেদ নোটিশ দেয়ার কোন এখতিয়ার নেই।

মোঃ রেজাউল করিম
কক্সবাজার
০১৮৩৫-৪১০১২৫, ০১৫৫৮-৪৩৪২২৮

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Verified by MonsterInsights