শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:১৩ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক দক্ষতা উন্নয়নের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার পথে আরেকটি পদক্ষেপ ২০০ ফুট উঁচু টাওয়ারে আর্জেন্টিনার পতাকা টাঙালেন ভক্ত ব্যাংকিং খাতে ক্যারিয়ার ও দক্ষতা উন্নয়ন: জবিতে প্রাইম ব্যাংকের বিশেষ সেশন ভোলাহাটে প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব! ফুলছড়িতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন শাবিপ্রবির ব্যবসায় প্রশাসন বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত। আল আমিন সুমন আহমদ ইছাপুরা-কায়েতপাড়া সেতু এক বছরে চালুর ঘোষণা ধামইরহাটে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মরিয়ম বেগমের গণসংযোগ ও সৌজন্য সাক্ষাৎ চৌদ্দগ্রামে শুভপুরে জামায়াতে ইসলামীর যুব বিভাগের আলোচনা সভা অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকি নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
নড়াইলে পানিতে ডুবে দুই সহোদর শিশুর মৃত্যু
/ ২১ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

নড়াইলে পানিতে ডুবে দুই সহোদর শিশুর মৃত্যু।

আল শাহরিয়া আমিন
নড়াইল প্রতিনিধি

নড়াইলে পুকুরের পানিতে ডুবে আবু বক্কার (৫)ও ওমর ফারুক(২) দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১০) জুন সকাল সাড়ে ১০ টার দিকে নড়াইল পৌরসভার ভাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা ভাটিয়া গ্রামের মোঃ সাজেদুল শেখের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই শিশুপুত্র নিয়ে ঘরে শুয়ে ছিলেন তাদের মা। একপর্যায়ে তিনি ঘুমিয়ে পড়েন। এই ফাঁকে শিশু দুটি ঘর থেকে বের হয়ে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল। পরে ঘুম থেকে উঠে সন্তানদের দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন তিনি। পরে স্থানীয় বাসিন্দারা পুকুরের পানিতে ছোট ছেলে ওমর ফারুকে ভাসতে দেখেন। এ সময় পুকুরে নেমে খোঁজাখুঁজি করে আবু বক্কারকেও উদ্ধার করা হয়।
পরে নড়াইল জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুই ভাইকে মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, দুই শিশুর পানিতে ডুবে মৃত্যু বিষয়টি শুনেছি।ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরাদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হবে।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Verified by MonsterInsights