শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ধামইরহাটে নিষিদ্ধ চারা বিক্রয় মাওয়া নার্সারিতে এবং সাংবাদিকদের মেরে ফেলার হুমকি প্রার্থীর মেলা, নেতৃত্বের পরীক্ষা! রামপালের ইউপি নির্বাচন ঘিরে চেয়ারম্যান-মেম্বার প্রার্থীর তৎপরতা; ভোটারের সামনে যোগ্যতা ও জবাবদিহির প্রশ্ন ঠাকুর গাঁও জেলার পীরগনজ উপজেলায় অংশগ্রহনমূলক উন্নয়ন পরিকল্পনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ঃ পাঁচ বছর ধরে নিখোঁজ ছেলে, মৃত্যুশয্যায় সন্তানের অপেক্ষায় বৃদ্ধ বাবা ডেঙ্গুর বিরুদ্ধে জনসম্পৃক্ততা বাড়াতে কুড়িগ্রাম জেলা বিএনপির অভিযান। কুমিল্লায় রেমিট্যান্স উৎসবের উদ্বোধন বেনাপোল পৌরসভায় সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বৃক্ষরোপণ কর্মসূচি নড়াইলের লোহাগড়া রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার উদ্ধার, গ্রেপ্তার ২ নওগাঁর জ্যেষ্ঠ সাংবাদিক সিদ্দিকের মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় পরিষদের গভীর শোক প্রকাশ। শ্রীপুর পৌরসভাকে মাদক-সন্ত্রাসমুক্ত নিরাপদ নগরী গড়ার প্রত্যয় নাসিম মন্ডলের
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
শাবিপ্রবির ব্যবসায় প্রশাসন বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত। আল আমিন সুমন আহমদ
/ ৭৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

শাবিপ্রবির ব্যবসায় প্রশাসন বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত।
আল আমিন সুমন আহমদ
উপজেলা প্রতিনিধি, বিশ্বনাথ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর ব্যবসায় প্রশাসন বিভাগের ২০২৫-২৬ সেশনের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল সাড়ে ৩টায় ব্যবসায় প্রশাসন বিভাগের একটি কক্ষে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম বলেন, ব্যবসায় প্রশাসন আমার নিজের বিভাগ। এটি আমার বাড়ি-ঘরের মতো। এখন এই বিশ্ববিদ্যালয়ের সবাই আমার পরিবার। সরকার আমাকে এখানে শিক্ষক-শিক্ষার্থীদের সেবা করার দায়িত্ব দিয়ে পাঠিয়েছে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের কিছু সমস্যা রয়েছে যা রাতারাতি সমাধান করা সম্ভব নয়। তবে আমরা ধাপে ধাপে সেগুলো সমাধানের চেষ্টা করছি। ক্যাম্পাসের সড়কগুলো সংস্কার, শিক্ষার্থীদের জন্য উন্নতমানের খাবারের ব্যবস্থা, ক্যাফেটেরিয়ায় রাতের খাবার চালুর সম্ভাবনা এবং কেন্দ্রীয় লাইব্রেরির আধুনিকায়নের বিষয়ে আমরা কাজ করছি।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, এ সময়টি নিজেকে গড়ে তোলার এবং নিজের সম্ভাবনাকে বিকশিত করার। ভালো-মন্দ বিচার করে সঠিক পথে এগিয়ে যেতে হবে। কারও প্ররোচনায় পড়ে কোনো ঝুঁকিপূর্ণ বা নেতিবাচক কাজে জড়ানো যাবে না। আত্মনিয়ন্ত্রণ বজায় রাখতে হবে এবং শিক্ষকদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে। র‍্যাগিং বিশ্ববিদ্যালয়ের সুনাম ও মর্যাদা ক্ষুণ্ন করে যা এখানে করা যাবে না।

শিক্ষার্থীদের আশ্বস্ত করে তিনি আরও বলেন, যেকোনো সমস্যা বা প্রয়োজনে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবে। আমার ফোন নম্বর সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রয়োজন হলে দিন-রাত যেকোনো সময় আমাকে ফোন করতে পারবে।

বিভাগের সহযোগী অধ্যাপক সোবহানা তানজিমা আতিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজমেন্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শাহিদুল হক।

বিভাগের সহকারী অধ্যাপক সায়মা সাদিয়া শাওনের সঞ্চালনায় অনুষ্ঠানে কো-অর্ডিনেটর ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ আশরাফুল ফেরদৌস চৌধুরী।

অনুষ্ঠানে বিভাগের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights