শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক দক্ষতা উন্নয়নের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার পথে আরেকটি পদক্ষেপ ২০০ ফুট উঁচু টাওয়ারে আর্জেন্টিনার পতাকা টাঙালেন ভক্ত ব্যাংকিং খাতে ক্যারিয়ার ও দক্ষতা উন্নয়ন: জবিতে প্রাইম ব্যাংকের বিশেষ সেশন ভোলাহাটে প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব! ফুলছড়িতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন শাবিপ্রবির ব্যবসায় প্রশাসন বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত। আল আমিন সুমন আহমদ ইছাপুরা-কায়েতপাড়া সেতু এক বছরে চালুর ঘোষণা ধামইরহাটে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মরিয়ম বেগমের গণসংযোগ ও সৌজন্য সাক্ষাৎ চৌদ্দগ্রামে শুভপুরে জামায়াতে ইসলামীর যুব বিভাগের আলোচনা সভা অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকি নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
দক্ষতা উন্নয়নের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার পথে আরেকটি পদক্ষেপ
/ ১০ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

দক্ষতা উন্নয়নের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার পথে আরেকটি পদক্ষেপ
মোতাহার হোসেন স্টাফ রিপোর্টার শেরপুর
পল্লী জীবীকায়ন প্রকল্প (৩য় পর্যায়)-এর সুফলভোগী সদস্যদের ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত ‘টেইলারিং ও ড্রেস মেকিং’ বিষয়ক ০৯ (নয়) দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান আজ ১৮ জুন ২০২৬ তারিখে শেরপুর সদর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-তে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এবং শেরপুর সদর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর মিজ্‌ ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরডিবি, শেরপুর-এর উপপরিচালক মোঃ জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কারিগরি ও দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, আত্মনির্ভরশীল ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এ প্রশিক্ষণ থেকে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীরা সম্মানজনক জীবিকা অর্জনের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক টিটিসিতে চলমান টেইলারিং অ্যান্ড ড্রেসমেকিং, কম্পিউটার প্রশিক্ষণসহ বিভিন্ন কোর্সের প্রশিক্ষণার্থী এবং বিদেশ গমনেচ্ছু ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি তাদের আন্তরিকতা, নিষ্ঠা ও আত্মবিশ্বাসের সঙ্গে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান এবং যৌক্তিক প্রয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ শাকিল আহমেদ, বিআরডিবি ও টিটিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রশিক্ষকবৃন্দ এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রান্তিক পর্যায়ের প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Verified by MonsterInsights