সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ছাত্ররাজনীতি থেকে যুবদল, ১৭ বছরের লড়াই শেষে মহিদুলের নিঃসঙ্গ জীবন আন্দোলন-সংগ্রামে ছিলেন সক্রিয় , হামলার পর শারীরিক ও আর্থিক সংকটে ঘরবন্দী ২৮ সেপ্টেম্বর ২০২৬ শার্শা থানা পুলিশ গাঁজা ও ব্যাটারী চালিত ভ্যানসহ আটক-১ শার্শা থানা পুলিশ গাঁজা ও ব্যাটারী চালিত ভ্যানসহ আটক-১ মায়ের দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে ক্ষোভ, ১৪ বছরের ছেলেকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে মেধার জন্য গণঅভ্যুত্থান: সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বদলে লটারি নয় শার্শার কায়বা সীমান্ত এলাকয় চোরাচালান ৩৬০ পিস মোবাইল ফোনের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার নারায়ণপুর ধোঁয়াঘাটা রিক্রিয়েশন ক্লাব প্রাঙ্গণে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের মেগা প্রকাশ্য জনসভা ও রিক্রিয়েশন ৪নং পাল্টাপুর ইউনিয়নে দুর্গোৎসব ঘিরে মণ্ডপ ও প্রতিমা তৈরির কাজ চলছে যশোরে অনলাইন হ্যাকিং চক্রের ৪ সদস্য আটক। যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা ভাগ্নের মর্মান্তিক মৃত্যু।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
দুই বছরেও শেষ হয়নি সড়ক কাজ: কুমিল্লায় ভোগান্তি বাড়ছে, প্রশ্নে উন্নয়ন
/ ২০ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬, ৬:৩৫ অপরাহ্ন

দুই বছরেও শেষ হয়নি সড়ক কাজ: কুমিল্লায় ভোগান্তি বাড়ছে, প্রশ্নে উন্নয়ন

রিপোর্টার:আলমগীর হোসেন
কুমিল্লা সদর উপজেলা প্রতিনিধি।

কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ থেকে কান্দির পাড় পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির নির্মাণকাজ শুরু হয়েছিল প্রায় দুই বছর আগে। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও কাজ শেষ হয়নি, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।

এ সড়কে বিদ্যুতের খুঁটি, গাছ এবং টিএনটির সংযোগের খুঁটি সরাতে দীর্ঘদিন সংগ্রাম করতে হয়েছে সংশ্লিষ্টদের। নানা জটিলতা কাটিয়ে অবশেষে সেগুলো অপসারণ করা হলেও বাস্তবে কাজের অগ্রগতি তেমন চোখে পড়ছে না। এতে করে জনমনে প্রশ্ন উঠেছে, এত সময় ব্যয় করেও কেন সড়কটির কাজ শেষ করা যাচ্ছে না।

অন্যদিকে, পুলিশ কমপ্লেক্স মার্কেটের সামনে সিটি করপোরেশনের উদ্যোগে রাস্তা কেটে সড়কের ওপরই সিঁড়ি নির্মাণের কাজ চলছে বলে অভিযোগ উঠেছে। এতে করে যানবাহন চলাচল আরও বাধাগ্রস্ত হচ্ছে এবং বাড়ছে জনদুর্ভোগ।

স্থানীয়দের মতে, অপরিকল্পিত ও দীর্ঘসূত্রতাপূর্ণ কাজের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছে। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করে জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights