শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
গাজীপুর পুলিশ কমিশনারকে ক্লোজ করা নিয়ে নানা আলোচনা ফরিদপুর সরকারি শিশু পরিবারে কিশোরী অন্তঃসত্ত্বা:৬ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত দলুয়া সমাজ কল্যাণ কমিটির ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রাষ্ট্র কি শুধু ইতিহাস নিয়েই বাঁচবে, নাকি ভবিষ্যৎও নির্মাণ করবে? আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ ও মানববন্ধন ৫আগস্ট গণঅভ্যুত্থানের বিজয় র‍্যালি পালন করেছে মিরপুর প্রেসক্লাব তরুণদের খেলাধুলায় উৎসাহ দিতে বগুড়ায় বিভিন্ন ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন এমপি সুরাইয়া জেরিন রনি। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন গাইবান্ধায় ১১ দলের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি প্রধান প্রদান স্কুলে যাওয়ার পথে স্কুলছাত্রী ও বাবার ওপর হামলার অভিযোগ, রামপালে চাঞ্চল্য ৬ই আগস্ট ২০২৬, বৃহস্পতিবার
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ড্রাম বাজিয়ে ঝুঁকিপূর্ণ মহাসড়ক পারাপার, বীরগঞ্জে শিক্ষার্থীদের নিরাপত্তায় ব্যতিক্রমী উদ্যোগ
/ ৯ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৩:৪০ পূর্বাহ্ন

ড্রাম বাজিয়ে ঝুঁকিপূর্ণ মহাসড়ক পারাপার, বীরগঞ্জে শিক্ষার্থীদের নিরাপত্তায় ব্যতিক্রমী উদ্যোগ

মোয়াজ্জেম সরকার রুবেল দিনাজপুর। প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১৪৮ নং ভাবকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপদে মহাসড়ক পারাপার নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মেনহাজুল ইসলাম।

বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় ছুটির পর বিদ্যালয়সংলগ্ন ঝুঁকিপূর্ণ মহাসড়কের উভয় পাশে শিক্ষক ও শিক্ষার্থীরা দড়ি ধরে অবস্থান নেন এবং ড্রাম বাজিয়ে যানবাহন চালকদের সতর্ক করেন। পরে শিক্ষার্থীদের নিরাপদে সড়ক পারাপার করানো হয়।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা আক্তার, সহকারী শিক্ষক রাবেয়া খাতুন, দীপা রানী রায়, আফরোজা আক্তার রক্সি, ঈসাশা রানী রায়সহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মেনহাজুল ইসলাম বলেন, অতীতে এ মহাসড়ক পারাপারের সময় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধান শিক্ষক নাজমা আক্তার এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাকে ধন্যবাদ জানান। শিক্ষার্থী ও অভিভাবকরাও উদ্যোগটির প্রশংসা করে এটি নিয়মিত চালু রাখার দাবি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Verified by MonsterInsights