শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ঠাকুরগাঁও জেলায় রাণীশংকৈল উপজেলা কৃষি অফিস চত্বরে ১২ই নভেম্বর ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়ঃ পত্নীতলায় প্রবাসীর পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ বৃদ্ধ বাবার আহাজারি আমদিয়া ইউনিয়নে ইএম মেহেদী হাসানের ব্যাপক গণসংযোগ বরুড়া কলাখাল আজগরিয়া হাফেজিয়া নুরানি মাদ্রাসা ও এতিমখানা নামে প্রতারনার অভিযোগ ঈদগাঁওতে রোহিঙ্গার বাংলাদেশি জন্মনিবন্ধন ১৮ বছর পর বাতিল বিশ্ব ড্রোন প্রতিযোগিতায় চুয়েটের পাশে ডিসি জাহিদ। ধরলা সেতুর টোল প্লাজায় ডিবির অভিযান, ৫০ বোতল ইস্কাফ ও মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেপ্তার। এক দুর্ঘটনায় নিভে গেল ফেন্সীর জীবন, গুরুতর আহত বাবা হাসপাতালে মাদকবিরোধী অভিযানে ঠাকুরগাঁওয়ে ডিবির সাঁড়াশি অভিযান, নারীসহ গ্রেপ্তার ৪ ইসলামী কৃষ্টি-সংস্কৃতির চর্চায় ঈদগাঁওয়ে ব্যতিক্রমী আয়োজন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
গোবিন্দগঞ্জে এমপি লিংকন ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি শুরু
/ ১৩০ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৮:২৫ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে এমপি লিংকন ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি শুরু
গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ, সুন্দর ও মেধাবী প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে “মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি ফুটবল টুর্নামেন্ট” আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। এ উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে গোবিন্দগঞ্জ সরকারি কলেজ মাঠে সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে উপজেলার ১২টি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
মূল টুর্নামেন্টের আনুষ্ঠানিকতা শুরুর আগে প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচের উদ্বোধন করেন গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্রী গোবিন্দ কুমার দাস।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোবিন্দগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নুর-আলম প্রধান। অনুষ্ঠান সঞ্চালনা করেন তানজিদ মণ্ডল ও সোহানুর রহমান রাফিদ।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের সুস্থ চিন্তা, শৃঙ্খলাবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ থেকে তরুণ সমাজকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া চর্চার সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক বন্ধন ও সৌহার্দ্য বাড়াতে সহায়ক হবে।
বক্তারা আরও বলেন, উপজেলার ১২টি কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্ট তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করবে এবং সুস্থ প্রতিযোগিতার পরিবেশ গড়ে তুলবে। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধ জোরদার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আয়োজকরা জানান, টুর্নামেন্টটি সফল ও উৎসবমুখর করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ আয়োজনকে ঘিরে শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ইতোমধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
অনুষ্ঠানে সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মী, বিভিন্ন কলেজের শিক্ষার্থী, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights